খাদের কিনারে যুক্তরাজ্যের অর্থনীতি
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বেক্সিট ইস্যু, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বেহাল দশায় যুক্তরাজ্যের অর্থনীতি। এরই মধ্যে ২০২২ সালের শেষ তিন মাসে দেশটির অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হয়নি। ফলে কোনোমতে মন্দা পাশ কাটিয়ে গেলেও এখনো খাদের কিনারায় রয়েছে যুক্তরাজ্যের অর্থনীতি। খবর বিবিসি।
যুক্তরাজ্যের চ্যান্সেলর জেরেমি হান্টের মতে, ‘এখনো ঝুঁকির বাইরে নয় যুক্তরাজ্য।’ অন্যদিকে ব্যাংক অব ইংল্যান্ড আশঙ্কা করছে, চলতি বছর মন্দায় পড়তে পারে যুক্তরাজ্য। গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড জানায়, চলতি বছরের প্রথম ত্রৈমাসিক থেকেই একটি মন্দায় পড়বে যুক্তরাজ্য, যা সর্বশেষ প্রান্তিক পর্যন্ত থাকবে। তবে এর ব্যাপ্তি ও নেতিবাচক প্রভাব কিছুটা কম থাকবে।
গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জিডিপি শূন্য হলেও শুধু ডিসেম্বরে তা ছিল মাইনাস ০.৫। যা স্বস্তি দিচ্ছে না দেশটির সরকার ও রাজস্ব বিভাগকে। চ্যান্সেলর জেরমি হান্ট বলেছে, মূল্যস্ফীতি এখনো বড় সমস্যা, দেশজুড়ে লাখ লাখ পরিবারের জন্য ভোগান্তির কারণ এটি।
দেশটিতে এখনো মূল্যস্ফীতি অনেক বেশি, যার ফলে নিত্যপণ্যের দামও বাড়তি। তবে এটি খুব ধীরগতিতে কমছে। বর্তমানে মূল্যস্ফীতি ১০.৫ শতাংশ, যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চের কাছাকাছি। এর আগে গত অক্টোবরে ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখেছে যুক্তরাজ্যবাসী। ওই সময় মূল্যস্ফীতি গিয়ে ঠেকেছিল ১১.এক শতাংশে।
অন্যদিকে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ (এনআইইএসআর) বলছে, চলতি বছরে যুক্তরাজ্যে প্রতি চার পরিবারের মধ্যে একটি পরিবার অর্থাৎ প্রায় সাত মিলিয়ন পরিবার খাদ্য ও জ্বালানি বিল বাবদ খরচ মেটাতে পারবে না। আগের বছরে পাঁচ পরিবারের মধ্যে একটি পরিবার এ খরচ মেটাতে অক্ষম ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)