খাছ সুন্নতী কাঠের পেয়ালা মুবারক-১৪
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার অপর এক বর্ণনায় ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ سَيِّدَتِنَا حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ دَخَلَتْ حَضْرَتْ أُمُّ سُنْبُلَةَ الْأَسْلَمِيَّةُ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَطْبَيْنِ مِنْ لَبَنٍ تُهْدِيْهِمَا لَهٗ فَقَالَ مَرْحَبًا بِأُمِّ سُنْبُلَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا مَرْحَبًا بِأُمِّ سَلَمَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْها قَالَتْ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هٰذَا لَبَنُ إِبِلٍ أَهْدَيْتُهٗ لَكَ وَفِي يَدِهَا قَعْبٌ قَالَ صُبِّيْ فِي هَذَا الْقَعْبِ فِيْ يَدِكِ قَالَتْ سَيِّدَتُنَا حَضْرَتْ اُمُّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةُ الصِّدِّيْقَةُ عَلَيْهَا السَّلَامُ قُلْتُ أَوَلَمْ تَكُنْ قُلْتَ اِنَّكَ لَا تَقْبَلُ هَدِيَّةً مِنْ أَعْرَابِيٍّ؟ فَقَالَ اَوَأَعْرَابٌ أَسْلَمُ يَا سَيِّدَتَنَا حَضْرَتْ اُمَّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةَ الصِّدِّيْقَةَ عَلَيْهَا السَّلَامُ ؟ إِنَّهُمْ لَيْسُوْا بِأَعْرَابٍ وَلٰكِنَّهُمْ اَهْلُ بَادِيَتِنَا وَنَحْنُ حَاضِرَتُهُمْ اِذَا دَعَوْنَاهُمْ اَجَابُوْنَا وَاِذَا دَعَوْنَا اَجَبْنَاهُمْ
অর্থ:- সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত উম্মু সুনবুলাহ আল আসলামিইয়্যাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারকে দুইটি দুধের মশক নিয়ে প্রবেশ করলেন, যে দুধের মশক দুইটি তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়া মুবারক করবেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মারহাবা! হযরত উম্মু সুনবুলাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে, মারহাবা! হযরত উম্মু সালামাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে, হযরত উম্মু সুনবুলাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ইহা হচ্ছে উটের দুধ যা আমি আপনাকে হাদিয়া মুবারক করেছি। আর হযরত সুনবুলাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সম্মানিত হাত মুবারকে ছিল কাঠের পেয়ালা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি আপনার হাত থেকে এই কাঠের পেয়ালায় (দুধ) ঢালুন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, (ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি কি বলেন নি যে, আপনি বেদুঈনদের থেকে হাদিয়া কবুল করেন না/ গ্রহণ করেন না? তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম! আসলাম সম্প্রদায় কি বেদুইন? নিশ্চয়ই তারা বেদুঈন নয়, বরং তারা আমাদের মরুভূমির অধিবাসী, এবং আমরা হচ্ছি তাদের প্রধান নগর/রাজধানী। আমরা যখন তাদেরকে দাওয়াত দিবো তখন তারা আমাদের দাওয়াত কবুল করবে, এবং তারা যখন আমাদেরকে দাওয়াত দিবে তখন আমরা তাদের দাওয়াত কবুল করবো। (আল মুনতাক্বা মিন কিতাবিত ত্ববাক্বাতি লি আবী আরূবাতাল র্হারানী- ২১ নং পৃষ্ঠা)
উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মাঝে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারকে হযরত উম্মু সুনবুলাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি দুই মশক দুধ হাদিয়া মুবারক করেন। আর হযরত উম্মু সুনবুলাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি সাথে করে একটি কাঠের পেয়ালাও নিয়ে আসেন। অত:পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (পান করার জন্য) মশক থেকে সেই কাঠের পেয়ালাতে দুধ মুবারক ঢালার জন্য নির্দেশ মুবারক করেন।
উক্ত আলোচনার মাধ্যমে প্রমাণিত হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কাঠের পেয়ালাতে ঢেলে দুধ মুবারক পান করতেন। অর্থাৎ কাঠের পেয়ালায় ঢেলে দুধ পান করা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখাছ্ছুল খাছ সুন্নত মুবারক। (অসমাপ্ত)
-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।