রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

ক্ষণস্থায়ীর উপর চিরস্থায়ীকে প্রাধান্য দাও

১৩ই মুহররম, ১৪৪২ হিজরী (ইয়াওমুল আরবিয়া)
এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, রাত ২:১৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৩১
ক্ষণস্থায়ীর উপর চিরস্থায়ীকে প্রাধান্য দাও
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
مَنْ كَانَ يُرِيْدُ الْـحَيَاةَ الدُّنْـيَا وَزِيْـنَـتَهَا نُـوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَـهُمْ فِـيْـهَا وَهُمْ فِيْـهَا لَا يُـبْخَسُوْنَ ﴿১৫﴾ أُولٰئِكَ الَّذِيْنَ لَيْسَ لَـهُمْ فِي الْاٰخِرَةِ إِلَّا النَّارُ ۖ وَحَبِطَ مَا صَنَـعُوْا فِيْـهَا وَبَاطِلٌ مَّا كَانُـوْا يَـعْمَلُوْنَ ﴿ ১৬﴾ سورة الـهود
যারা দুনিয়া (পার্থিব জীবন) এবং এর সৌন্দর্য চায় আমি তাদেরকে তাদের আমলের পুরোপুরি বদলা সেখানেই (দুনিয়াতে) দিয়ে দেই। তাদেরকে কোনো কিছুই কম দেয়া হয় না। কিন্তু পরকালে তাদের জন্য জাহান্নাম ব্যতীত আর কিছুই থাকবে না। তারা দুনিয়াতে যা করেছে তা নষ্ট হয়ে গিয়েছে। (কারণ) তারা যা আমল করতো তা ছিল বাতিল। [সূরা হুদ শরীফ: ১৫-১৬]
যারা দুনিয়া চাবে তাদের আমলের বদলা দুনিয়াতেই দিয়ে দেয়া হবে। পরকালে তাদের জন্য জাহান্নাম ব্যতীত আর কিছুই থাকবে না। কারণ তাদের আমলগুলো দুনিয়া অর্জনের জন্য করা হয়েছিল তাই বাতিল বলে গণ্য হয়েছে।
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ أَبِـيْ مُوْسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللهُ تَـعَالٰى عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ دُنْـيَاهُ أَضَرَّ بِاٰخِرَتِهٖ وَمَنْ أَحَبَّ اٰخِرَتَهٗ أَضَرَّ بِدُنْـيَاهُ فَاٰثِرُوْا مَا يَـبْـقٰى عَلٰى مَا يَـفْنٰى. (رواه أحمد)
হযরত আবূ মূসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি তার দুনিয়াকে মুহাব্বত করলো, সে তার আখিরাত বা পরকালে ক্ষতিগ্রস্ত হলো। আর যে ব্যক্তি তার পরকালকে মুহাব্বত করলো, সে তার দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলো। তবে তোমরা যা ধ্বংস হবে তার উপর, যা স্থায়ীত্ব লাভ করবে তাকে প্রাধান্য দাও অর্থাৎ ক্ষণস্থায়ীর (দুনিয়ার) উপর চিরস্থায়ীকে (পরকালকে) প্রাধান্য দাও।
[আহমাদ শরীফ]
সুতরাং দুনিয়া পরিত্যাগ করা ব্যতীত দ্বীন অর্জন করা যাবে না বা পরকালে কামিয়াবী লাভ করা যাবে না। আমাদেরকে বুঝতে হবে যে, দুনিয়া কী? দুনিয়া হলো মহান আল্লাহ পাক উনার থেকে গাফিল থাকা। মাল-সম্পদ, আল-আওলাদ দুনিয়া না; আবার এগুলোই দুনিয়া। যদি এসবের কারণে বান্দা মহান আল্লাহ পাক থেকে গাফিল থাকে তবে এসব হবে দুনিয়া আর যদি গাফিল না থাকে তাহলে এসব দুনিয়া না হয়ে, দ্বীনের সাহায্যকারী হবে।
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِى اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ مِنْ أَحَدٍ يَـمْشِيْ عَلَى الْمَاءِ إِلَّا اِبْـتَـلَّتْ قَدَمَاهُ ؟ قَالُوْا لَا يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ ! قَالَ كَذٰلِكَ صَاحِبُ الدُّنْـيَا لَا يَسْلَمُ مِنَ الذُّنُـوْبِ. (رواه البيهقى)
হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত।তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কেউ কি তার পা না ভিজিয়ে পানিতে চলতে পারে? হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন: জ্বী না ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তখন তিনি ইরশাদ মুবারক করলেন, অনুরূপ দুনিয়াদার ব্যক্তিও গুনাহ থেকে মুক্ত থাকতে পারে না।
[বাইহাক্বী শরীফ]
আর গুনাহ করলে তার শাস্তি ভোগ করতেই হবে। যেমন এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন,
إِنَّ الَّذِيْنَ يَكْسِبُـوْنَ الْإِثْـمَ سَيُجْزَوْنَ بِـمَا كَانُـوْا يَـقْتَرِفُـوْنَ ﴿১২০﴾ سورة الانعام
নিশ্চয়ই যারা গুনাহ করবে শীঘ্রই তারা যা করতো তার প্রতিদান দেয়া হবে। [সূরা আন’আম শরীফ: ১২০]
গুনাহ করলে গুনাহর বদলা ভোগ করতেই হবে। তাই গুনাহর কাজ করা ছেড়ে দিতে হবে। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে গুনাহ হতে বেঁচে থেকে নেক আমল করার তাওফীক্ব দান করেন। (আমীন)
ইনশাআল্লাহ চলবে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ১১ ঘণ্টা আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ১১ ঘণ্টা আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৩ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৩ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৪ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৪ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৫ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৫ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৬ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬