ক্লাসে জয় শ্রীরাম ধ্বনি, শাস্তি দেয়ায় গ্রেপ্তার মুসলিম শিক্ষক
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের ভূপালের শাহদোল জেলায় সপ্তম শ্রেণির এক ছাত্র ক্লাসের মধ্যেই জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল। আর তার জেরেই শাস্তি দিয়েছিলেন শিক্ষক। স্কুলেরই এক মুসলিম স্যার তাকে থাপ্পড় মেরেছিলেন বলে অভিযোগ। আর তার জেরেই এবার ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আসলে ওই ছাত্রকে মারধর করার পরেই কিছু হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন স্কুলের সামনে তুমুল বিক্ষোভ দেখায়। এমনকি থানার সামনেও তারা বিক্ষোভ দেখায়।
বুরহারে গ্রীন ওয়েলস পাবলিক স্কুলে গত শনিবার বিকালে এই ঘটনাটি হয়। পুলিশ ওই স্কুলের শিক্ষক আব্দুল ওয়াহিদ ও স্কুলের ডিরেক্টর শরিফ নিয়াজিকে একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩২৩, ৫০০ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ স্টেশনের ইন চার্জ জানিয়েছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রের পরিবারের সদস্যদের দাবি, নীতীন গুপ্তা নামে ওই ছাত্র ক্লাসের মধ্যেই জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। কিন্তু সেই সময় ক্লাসে কোনও শিক্ষক ছিলেন না। এদিকে সেই সময় ক্লাসের পাশ দিয়ে আব্দুল ওয়াহিদ নামে ইংরেজির এক শিক্ষক যাচ্ছিলেন। তিনি নীতীনকে ধরে ফেলেন। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়।
এরপর ওই ছাত্র স্কুলের ডিরেক্টর শরিফ নিয়াজিকে নালিশ করে। কিন্তু তিনি বকাঝকা করে ওই ছাত্রকে বের করে দেন। এরপর ওই ছাত্র বাড়ি ফিরে আসে। এরপর সে পরিবারকে গোটা বিষয়টি বলে। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ দ্রুত এলাকায় ফø্যাগ মার্চ শুরু করে দেয়। শান্তি রক্ষার জন্য পুলিশ সকলের কাছে আবেদন করে। শেষ পর্যন্ত ওই স্কুলের শিক্ষক আব্দুল ওয়াহিদ ও স্কুলের ডিরেক্টর শরিফ নিয়াজিকে একাধিক ধারায় গ্রেফতার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)