কোনো দেশ যুক্তরাষ্ট্রের ঢাল হলে ‘যুদ্ধের আগুনে পুড়বে’ -ইরানি জেনারেল
, ১৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০২ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে কোনো দেশ ওয়াশিংটনকে ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করলে তাকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বক্তব্যে তিনি আঞ্চলিক মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতা ও জোট পুনর্বিবেচনার আহ্বান জানান। খবর তাসনিম নিউজের।
আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে ‘বিস্তৃত যুদ্ধের’ দিকে এগোচ্ছে। তার ভাষায়, এর লক্ষ্য পুরো অঞ্চলে সম্প্রসারণ ও অবৈধ আধিপত্য প্রতিষ্ঠা করা।
ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিল করতে মুসলিম দেশগুলোর স্বার্থ, সম্পদ ও অবকাঠামোকে ব্যবহার করছে। কিন্তু বোকা মুসলিমরা বুঝছে না। একই সঙ্গে এসব দেশকে নিজেদের সামরিক কর্মকা-ের জন্য ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজে লাগাচ্ছে ওয়াশিংটন।
ইরানি এই জেনারেল আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে মার্কিন বাহিনী ও সন্ত্রাসী ইসরায়েলকে আঞ্চলিক দেশগুলোর ভূখ- ও অবকাঠামোর আড়াল থেকে যুদ্ধ পরিচালনা করতে হচ্ছে। এর ফলে যুদ্ধের ব্যয় ও ঝুঁকি আঞ্চলিক সরকারগুলোর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আবদুল্লাহি বলেন, ইরান তার অবস্থান পরিষ্কার করেছে। আঞ্চলিক মুসলিম দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের কর্মকা- গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং ওয়াশিংটনের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা বা জোটবদ্ধতা নতুন করে বিবেচনা করা।
তিনি সতর্ক করে বলেন, ‘অন্যথায়, যেকোনো দেশ অপরাধী ও আগ্রাসী আমেরিকার জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে নিজেকে ব্যবহার করবে, তা যুদ্ধের আগুনে পুড়ে যাবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি টাকার এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তামিলনাড়ুতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হুথিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিলো বাণিজ্যিক জাহাজ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী ড্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসামে বন্যায় মৃত ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ৮
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না : ভারত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দে মাতরম’ অবমাননাও ফৌজদারি অপরাধ, ভারতে বিল পাস
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরাকে হামলা নিয়ে তেহরানের হুঁশিয়ারি, পরিণতির দায় যুক্তরাষ্ট্র-সৌদির
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












