কোনো এন্টিবায়োটিকে সরকারের কাজ হবে না -রিজভী
, ১১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দিয়ে এন্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরকে এন্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা যায় কিনা এজন্য মাঝে মাঝে তার মুখ দিয়ে এই সমস্ত কথা বার্তা বলানো হচ্ছে। তাকে দিয়ে এন্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছে শেখ হাসিনা। যদি ক্যান্সারের ঘা হয় তবে ওবায়দুল কাদেরের ঐ কথার এন্টিবায়োটিক দিয়ে কাজ হবে না। কারণ ভেতর থেকেই তার যে জীবনী শক্তি আওয়ামী সংগঠনের যে জীবনী শক্তি সেটি শুকিয়ে যাচ্ছে। এটা আর কোনো এন্টিবায়োটিকে কাজ হবে না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকার আন্তর্জাতিকভাবে চারিদিক থেকে বিচ্ছিন্ন। সবাই এই সরকারকে ছি ছি ধিক্কার দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও সিরিজ প্রতিবেদন করছে ২০১৪ এবং ১৮ সালের নির্বাচন নিয়ে, নিশিরাতের নির্বাচন নিয়ে একের পর এক তারা এখনও প্রতিবেদন করছেন। কোথাও মুখ দেখানোর জায়গা নেই এই সরকারের।
বিএনপি ক্ষমতায় আসলে একদিনে সব শেষ করে দিবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি ৮১ সালে ক্ষমতায় আসেনি? বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তো আজকের যে অবৈধ প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরেছিলেন।
বিজ্ঞাপন
কারাগারে দলের নেতাদের মৃত্যুর কথা উল্লেখ করে রিজভী বলেন, আমরা তো দেড় দশক ধরে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত এই মানবদেহ আর কত অত্যাচার সহ্য করবে? কারাগারের ভেতরে একের পর এক নেতাকর্মীর মৃত্যু সংবাদ আসছে। এটা পৃথিবীতে যুগে যুগে একদলীয় নিপীড়ক সরকার ক্ষমতায় থাকলে যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করে তারা তাদেরকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে। স্বাভাবিক মৃত্যু হলেও এর পেছনে নানা ধরনের ষড়যন্ত্র থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)