কোনোভাবেই বন্ধ হচ্ছে না সীমান্ত দিয়ে পুশ-ইন, ১ মাসে ৭৯ জন
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৪ জুন, ২০২৫ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ঠাকুরগাঁও সংবাদদাতা:
পীরগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা বেলতলা গ্রামের বাসিন্দা কেরামত আলী। পেশায় তিনি ভ্যানচালক। পরিবারে আর্থিক স্বচ্ছলতার আশায় ৯ মাস আগে পাড়ি জমান ভারতে। কাজ শুরু করেন কারখানার শ্রমিক হিসেবে। গেল মাসে কারখানা থেকে তাকে আটক করে ভারতীয় পুলিশ। ২৬ দিন আটকে রাখা হয় কারাগারে। পরে ১৫০ টাকা হাতে ধরিয়ে দিয়ে সীমান্ত ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী।
কেরামত আলীর মতো ভাগ্য বদলের আশায় কেশার মেশিনে শ্রমিক হিসেবে কাজ করতেন পাশের গ্রামের যুবক রবিউল ও আফজাল। মাসে বেতন পেতেন ৬০ হাজার টাকা। ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনায় তাদেরকেও জোর করে পুশ-ইন করেছে ভারত।
বাংলাদশিদের পাশাপাশি ভারতীয় নাগরিক ও মানসিক রোগীদেরও জোরপূর্বক পুশ-ইন করছে ভারত। এর ফলে নানা ধরনের রোগের সংক্রমণ হতে পারে, বলছেন চিকিৎসকরা।
পুলিশের দেওয়া তথ্যমতে, ঠাকুরগাঁও জেলায় গত এক মাসে পুশ-ইন হয়েছে ৭৯ জন। হরিপুর উপজেলায় ৫০ জন ও পীরগঞ্জ উপজেলা সীমান্তে ২৯ জন। তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলার ভারতীয় সীমান্ত রয়েছে ১৫৬ কিলোমিটার। চলমান পরিস্থিতি ঘিরে প্রতিটি বিওপিতে সদস্য সংখ্যা বৃদ্ধি ও পেট্রোলিং বাড়ানোর সাথে পাহারা জোরদার করেছে ঠাকুরগাঁও ৫০ ও দিনাজপুর ৪২ বিজিবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)