কোটাবিরোধী আন্দোলনে বাংলা ব্লকেড কর্মসূচিতে শিক্ষার্থীরা
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী, ১৩৯২ শামসী সন , ০৮ জুলাই, ২০২৪ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কোটাব্যবস্থা বাতিলে দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি বাস্তবায়ন করতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরের পর থেকেই শিক্ষার্থীরা মিছিল নিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন।
আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড়ের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ও অবরোধ করেছেন। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছিলো।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে।
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা সেখানে অবস্থান নেন।
ঢাকা কলেজের একজন শিক্ষার্থী বলেন, আমাদের দাবি একটাই। সেটি হচ্ছে কোটা বাতিল করতে হবে। সংবিধানে সমতা রক্ষার কথা বলা আছে। কিন্তু কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। জাবির বাংলা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। এরই মধ্যে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা-বর্জন করেছেন। প্রয়োজনে এর চেয়ে বেশি ত্যাগ স্বীকার করতেও আমরা প্রস্তুত।
পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা দেখতে হচ্ছে। মেধাকে গুরুত্ব না দিলে অচিরেই জাতীর মেরুদ- ভেঙে পড়বে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভটি মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এসে তীব্র আকার ধারণ করে।
এদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধে অংশ নেন তারা। একই দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বর দখল করে আন্দোলন করছে শিক্ষার্থীদের একাংশ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তারা বিকাল ৩টায় আন্দোলন শুরু করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












