কেন্দ্রে ভোটার নয় কুকুর-বিড়াল উপস্থিত হয়েছে -মঈন খান
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সামিন, ১৩৯১ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দেশে-বিদেশে সব জায়গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভুয়া প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। জনগণ ভোট বর্জন করেছে। কেন্দ্রে কুকুর-বিড়াল উপস্থিত হয়েছে বলেও দাবি তার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি।
মঈন খান বলেন, ‘ভোটকেন্দ্রে কিছু লোক দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর সাজানো নাটক করছে সরকার। তবে নাটক করে জনগণ ও বিশ্বকে প্রতারিত করতে পারবে না। রহস্য সারাবিশ্বে উন্মোচিত হয়ে গেছে। ভোটকেন্দ্রে না গিয়ে দেশের মানুষ সরকারকে বর্জন করেছে।’
বিএনপির এ নেতার দাবি, ‘কেন্দ্রে ভোটারশূন্য শুধু নয়, ২০১৪ সালের পুনরাবৃত্তি হয়েছে। কেন্দ্রে ভোটার নয়, কুকুর-বেড়াল উপস্থিত হয়েছে। কুকুর কেন্দ্রে রোদ পোহাচ্ছে। নির্বাচন নামের প্রহসন তা প্রমাণিত।’
ভোট বর্জনে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘সরকার বিএনপিকে ভাঙ্গতে না পেরে ব্যর্থ হয়েছে। জেল জুলুম গ্রেফতার করে বিএনপির আন্দোলন দমাতে পারেনি, সেখানেও সরকার ব্যর্থ। বিএনপিকে সন্ত্রাসী দল বানানোর চেষ্টাতেও সরকার ব্যর্থ হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)