কেনাকাটায় ভয়াবহ লুটপাট
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাতের মতো স্বাস্থ্য খাতেও হয়েছে ব্যাপক দুর্নীতি। কেনাকাটা প্রক্রিয়ায় হয়েছে লুটপাট। এসব দুর্নীতি ও অনিয়মের কারণে স্বাস্থ্যসেবায় ভোগান্তি ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার তথ্য উঠে এসেছে অন্তর্র্বতী সরকারের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে হস্তান্তর করা হয় এ প্রতিবেদন।
শ্বেতপত্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনের মাধ্যমে স্বাস্থ্য খাতের ভঙ্গুর চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব পরিবার চিকিৎসা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা নিতে গেছে, তাদের মধ্যে ৪৮.৭ শতাংশ দুর্নীতির শিকার হয়েছে। গ্রামীণ এলাকায় এই হার ছিল ৪৫ শতাংশ এবং শহরাঞ্চলে ৫১ শতাংশ। সেবাগ্রহীতা পরিবারের মধ্যে প্রায় ৬.২ শতাংশকে স্বাস্থ্যসেবা গ্রহণের সময় ঘুষ দিতে হয়েছে, যার গড় পরিমাণ ছিল ৬৮০ টাকা। ওই গবেষণা অনুযায়ী সবচেয়ে বেশিসংখ্যক ৩২.২ শতাংশ পরিবার স্বাস্থ্যসেবা গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। তবে দুর্নীতির হার জেলা সদর/সাধারণ হাসপাতালে সর্বোচ্চ ছিল (৫২.৪ শতাংশ)। ঘুষের সর্বোচ্চ ঘটনা ছিল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১২ শতাংশ।
জরিপ অনুসারে, ঘুষের গড় পরিমাণ তুলনামূলকভাবে সবচেয়ে কম জেলা সদর/সাধারণ হাসপাতালে ৭০৪ টাকা এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে ১৭ টাকা করে ছিল। গবেষণা উদ্ধৃতি দিয়ে শ্বেতপত্রে আরও উল্লেখ করা হয়, যেসব পরিবার সরকারি স্বাস্থ্য সুবিধা থেকে সেবা পেয়েছে তারা বিভিন্ন সেবা গ্রহণের সময় দুর্নীতির সম্মুখীন হয়েছে। খাদ্য পরিষেবা গ্রহণের ক্ষেত্রে দুর্নীতির হার সবচেয়ে বেশি ছিল (৬৬.৪ শতাংশ)। তারপর ২৭টি ট্রলি/হুইলচেয়ার পরিষেবা (৫৬.৫ শতাংশ), সেলাই, ব্যান্ডেজ এবং ড্রেসিং (৫৫.১ শতাংশ), সার্জিক্যাল অপারেশন পরিষেবা (৪৮.৫ শতাংশ) এবং কভিড টিকা নিবন্ধন বা টিকাকরণ (৪২.৮ শতাংশ। হাসপাতালে ট্রলি/হুইলচেয়ার ব্যবহার করে পরিষেবা গ্রহীতারা সবচেয়ে বেশি (৪৩.৬ শতাংশ) ঘুষ বা অননুমোদিত অর্থ প্রদানের শিকার হয়েছিল। এ ছাড়া সন্তান জন্মদান পরিষেবা এবং সি-সেকশন পরিষেবাগুলোর জন্য প্রতি পরিবারে গড়ে ২ হাজার ২৫৬ টাকা ঘুষ দিতে হয়েছিল।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…