কৃষ্ণসাগরে শস্য চুক্তি নবায়নে রাজি পুতিন, দাবি এরদোয়ানের
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯১ শামসী সন , ১৮ জুলাই, ২০২৩ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, কৃষ্ণসাগরে শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে তিনি এবং পুতিন “একই অবস্থানে” রয়েছেন। তবে ক্রেমলিন জানিয়েছে, এ বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি।
তুরস্কের প্রেসিডেন্ট গত জুমুয়াবার বলেন, রাশিয়া কৃষ্ণসাগরের শস্য চুক্তি বাড়ানোর জন্য সম্মত হয়েছে। ক্রেমলিন এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তারা জানিয়েছে, শর্তপূরণ করলেই চুক্তির মেয়াদ বাড়ানো হবে।
এরদোয়ান সাংবাদিকদের বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেন, “আমরা আগস্টে পুতিনকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি। কৃষ্ণসাগরের শস্য করিডোর সম্প্রসারণের বিষয়ে আমরা একমত।” তুর্কি নেতার দাবি, চুক্তি পুনর্নবীকরণের ক্ষেত্রে তিনি এবং পুতিন “একই মনোভাবে বিশ্বাসী”।
কেন কৃষ্ণসাগর শস্য চুক্তি গুরুত্বপূর্ণ?
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে ইউক্রেন থেকে শস্য রপ্তানি ব্যাহত হয়, যার ফলে কিছু দেশে খাদ্যের ঘাটতি দেখা দেয় এবং বিশ্বজুড়ে দাম বেড়ে যায়।
বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে, ইউক্রেনে উৎপাদিত শস্য বিশ্বব্যাপী প্রায় ৪০ কোটি লোকের খাবারের জোগান দেয়।
২০২২ সালের জুলাই মাসে কৃষ্ণসাগরে শস্য চুক্তি সাক্ষরে মধ্যস্থতা করেছিল তুরস্ক। এরপর এই চুক্তি বেশ কয়েকবার নবায়নও হয়েছে।
চুক্তিটির ফলে ইউক্রেন তিন কোটি ২০ লাখ মেট্রিক টন শস্য রপ্তানির অনুমতি পেয়েছে। এই শস্যের বেশিরভাগই আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোতে গেছে।
চুক্তিটি নবায়ন না হলে ১৮ জুলাই শেষ হয়ে যাবে। অথচ, হর্ন অব অফ্রিকা অঞ্চলে ব্যাপক পরিমাণে শস্য ঘাটতি দেখা দিয়েছে। শস্য ঘাটতিতে ভুগছে ইরিত্রিয়া, সোমালিয়ার মতো দেশগুলো।
রাশিয়া রপ্তানির নিশ্চয়তা চায়:
মস্কো বারবার কৃষ্ণসাগর শস্য চুক্তি পুনর্নবায়ন না করার হুমকি দিয়ে আসছে। তাদের অভিযোগ, চুক্তি অনুযায়ী রাশিয়ার সার এবং শস্য রপ্তানি সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণ করা হয়নি।
অর্থপ্রদান, সরবরাহ এবং পরিবহণ সংক্রান্ত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোথেকে মুক্ত হতে চায় রাশিয়া। তাদের দাবি, রপ্তানির ক্ষেত্রে এগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে।
গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে পুতিন বলেছে, চুক্তির অধীনে রাশিয়ার দাবিগুলোর একটিও পূরণ হয়নি।
পুতিন বলেছে, আমি জোর দিয়ে বলতে চাই, কিছুই করা হয়নি। সবই একতরফা। আমরা কী করবো, তা নিয়ে আবার ভাবতে হবে। আমাদের হাতে আরো কয়েক দিন আছে।
এই সপ্তাহের শুরুতে, জাতিসংঘের মহাসচিব গুতেরেস পুতিনকে চুক্তির মেয়াদ বাড়ানো এবং রাশিয়ার সার রপ্তানিতে বাধা দূর করার জন্য একটি চিঠি পাঠিয়েছে।
এরদোয়ানের আশা, এই চিঠির মাধ্যমে আমরা আমাদের এবং রাশিয়ার যৌথ প্রচেষ্টায় শস্য করিডোরের সম্প্রসারণ নিশ্চিত করতে পারবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












