কৃষিপণ্য প্রক্রিয়াজাত নীতিমালা প্রণয়নের দায়িত্ব থেকে কৃষি মন্ত্রণালয়কে অব্যাহতি
, ০১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯১ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
শিল্প মন্ত্রণালয়ে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা থাকায় কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য একটি পৃথক নীতিমালা প্রণয়নের দায়িত্ব থেকে কৃষি মন্ত্রণালয়কে অব্যাহতি দেয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য একটি পৃথক নীতিমালা প্রণয়নের দায়িত্ব থেকে কৃষি মন্ত্রণালয়কে অব্যাহতি প্রদানের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, গত বছরের জানুয়ারি মাসে জাতীয় কৃষিজ বিপণন নীতি ২০২৩ অনুমোদন দেয়া হয়। তখন মন্ত্রিসভা কৃষি মন্ত্রণালয়কে কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য একটি পৃথক নীতিমালা প্রণয়নের জন্য একটি নির্দেশনা দিয়েছিল। তবে ইতোমধ্যে এই নির্দেশনা দেয়ার পর মন্ত্রণালয় অনেক কাজ করেছে। অনেক দূর এগিয়েছে, একটি ড্রাফট তৈরি করেছে, কিন্তু বছরের শেষ দিকে শিল্প মন্ত্রণালয় থেকে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩ প্রণয়ন করে। যেটা কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হয়েছে।
মাহবুব হোসেন আরও বলেন, সেখানে দেখা গেছে এই দুইটির কার্যক্রম প্রায় একই রকম। এখন যদি আরেকটা করা হয় তাহলে দ্বৈততা সৃষ্টি হতে পারে বলে কৃষি মন্ত্রণালয় থেকে আজকে উপস্থাপন করা হলে মন্ত্রিসভা বলেছে তাহলে নতুন করে আর দরকার নেই। তবে যদি কোনো বিষয় বাদ পড়ে যায় শিল্প নীতিমালায় নেই তখন প্রস্তাব করে আপডেট করে ফেলা হবে। নতুন আর করা হবে না, ফলে এই দায়িত্ব থেকে কৃষি মন্ত্রণালয়কে অব্যাহতি দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)