জাপায় নেতারা বিচ্ছিন্ন, নিষ্ক্রিয়
, ০১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯১ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্য ঝড়ের পর এবার ‘নীরব বিদ্রোহ’ চলছে জাতীয় পার্টিতে (জাপা)। নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির প্রক্রিয়া, কেন্দ্র থেকে দলীয় প্রার্থীদের খোঁজ না রাখা এবং নির্বাচনে দলের ফলাফল নিয়ে দলটিতে ক্ষোভ-অভিমানের পারদ ঊর্ধ্বমুখী। ক্ষোভে-অভিমানে নির্বাচনের পর থেকে দলের নেতাদের বেশির ভাই নিজেদের গুটিয়ে নিয়েছেন। নির্বাচনের এক দিন আগেও রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় এবং কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের বেশ পদচারণা থাকলেও এখন যেন ভাঙা হাট।
বলতে গেলে জাপার প্রেসিডিয়াম, দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানসহ দলটির বেশির ভাগ নেতা এবং নির্বাচনে পরাজিতরা নির্বাচনের পর থেকে দল থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ৭ জানুয়ারির নির্বাচনে মাত্র ১১টি আসন পাওয়া জাপা শেষ পর্যন্ত সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসলেও এবং পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিরোধীদলীয় নেতা হতে পারলেও এই নির্বাচন দলটিকে একদিকে যেমন ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে, অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্ব বিষয়ে অবিশ্বাসও গেড়ে দিয়েছে। ‘তারা ১১ জন’ (দলীয় এমপি) নিয়মিত সংসদে গেলেও দলটির রাজনীতির ছবিটা একেবারেই ভিন্ন। ঘূর্ণিঝড়ের পর চারদিকে যেমন ক্ষত আর একধরনের নীরবতা নেমে আসে, নির্বাচনের পর জাপার বর্তমান দৃশ্যটা অনেকটা তেমন।
অভ্যন্তরীণ এই সংকটের মধ্যেই দলের নেতাদের একাংশ সামনে নিয়ে এসেছেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে। তাকে সামনে রেখে দলের কাউন্সিল আয়োজনেরও তোড়জোড় শুরু করেছেন তারা। রওশন গতকাল তার গুলশানের বাসার নিচে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী ৯ মার্চ জাপার কাউন্সিল হবে বলে ঘোষণা দিয়েছেন।
সামগ্রিক বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, চলতি মাসের শেষ দিকে দলের প্রেসিডিয়াম বৈঠক বা যৌথ সভা ডাকার পরিকল্পনা রয়েছে। স্বাভাবিক ও যৌক্তিক কারণেই অনেকের মান-অভিমান বা ক্ষোভ থাকতে পারে। আশা করছি, একত্রে বসে সবাই কথা বললে বিষয়গুলো ঠিক হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












