কৃষিতে বাড়ছে তরুণদের আগ্রহ, ডিপ্লোমা নিয়ে হচ্ছেন উদ্যোক্তা
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
একসময় কৃষি নিয়ে পড়াশোনাকে তেমন গুরুত্ব দেয়া হতো না। তবে এখন কৃষিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে তরুণদের অনেকে উদ্যোক্তা হচ্ছেন, গড়ে তুলছেন নিজেদের কর্মসংস্থান। কেউ কেউ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে হচ্ছেন স্বাবলম্বী।
কুমিল্লা অঞ্চলে কৃষিশিক্ষা বিস্তারে প্রথম দিকের উদ্যোগগুলোর একটি কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজ। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রার শুরুতে শিক্ষার্থী পাওয়া কঠিন ছিল। তখন বাড়ি বাড়ি গিয়ে কৃষিশিক্ষার গুরুত্ব বোঝাতে হতো। বর্তমানে কুমিল্লার কোটবাড়ি চৌরাস্তা-সংলগ্ন ধনপুরে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। এ পর্যন্ত এখান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। তাদের অধিকাংশই উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। বাকিরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
সম্প্রতি সরেজমিনে কলেজটিতে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে পাঠ নেওয়ার পর শিক্ষার্থীরা মাঠে চাষ করা সবজি ও মসলার আগাছা পরিষ্কার করছেন। শিক্ষক তাদের বিভিন্ন ফসলে কী পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে এবং ফসলের বিভিন্ন পর্যায়ে কী ধরনের পরিচর্যা প্রয়োজন, সে বিষয়ে ধারণা দিচ্ছেন। পাশাপাশি পরীক্ষাগারে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। পাশের পুকুরে মাছ চাষ এবং খামারে গবাদিপশুর রোগব্যাধি নিয়েও চলছে আলোচনা।
প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের শফিকুল ইসলাম চৌধুরী বর্তমানে স্থানীয় একটি স্নাতকোত্তর প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তিনি বলেন, এ কলেজে এসে যে অনুপ্রেরণা পেয়েছেন, তা তাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করেছে।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামের এখলাছুর রহমান ২০১০ সালে কলেজটি থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। বর্তমানে তিনি গবাদিপশু ও মাছের ওষুধ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, এখানকার ডিপ্লোমা কোর্সের পাঠ্যবই বেশ সমৃদ্ধ। বইগুলো ভালোভাবে পড়াশোনা করলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।
কলেজের প্রশিক্ষক শাহ আলম বলেন, শ্রেণিকক্ষে তাত্ত্বিক পাঠদানের পাশাপাশি মাঠে হাতে-কলমে সবজি চাষ, মাছ চাষ ও গবাদিপশু পালনের প্রশিক্ষণ দেওয়া হয়। পশুপাখির রোগব্যাধি এবং সেগুলোর পরিচর্যা সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘১৪-১৫ শতাংশ সুদে ঋণ নিয়ে শিল্প পরিচালনা করা কঠিন’
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই -স্পিকার
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এপ্রিল-মার্চ অর্থবছর চালু করতে ২৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘রুট পারমিটের নামে ব্যানার বিক্রি চলছে’
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ পেতে ‘হাইকোর্ট দেখতে’ হয় ভুক্তভোগীদের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন’
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












