কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি নিষিদ্ধ করছে ইতালি
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ব্যাক্তিগত গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটবট চ্যাটজিপিটিকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে ইতালির সরকার। দেশটির অন্যতম সরকারি নিয়ন্ত্রণ সংস্থা ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইতালির ডেটা সুরক্ষা সম্পর্কিত পর্যবেক্ষণকারী সংস্থা গত ২০ মার্চ চ্যাটজিপিটি সম্পর্কে একটি প্রতিবেদন জমা দিয়েছিল কর্তৃপক্ষ বরাবর। সেই প্রতিবেদন আমলে নিয়েই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।
পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কার্যক্রম ও অ্যালগরিদম সচল রাখতে ব্যাপকভাবে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে চ্যাটজিটিটি, যার কোনো আইনগত ভিত্তি নেই।’
কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট শিশুদের প্রতি ‘সংবেদনশীল’ নয় উল্লেখ করে সেখানে আরও বলা হয়, ‘যেহেতু এই চ্যাটবট ব্যবহারকারীদের বয়স যাচাই করতে সক্ষম নয়, তাই অনেক সময় শিশু ও অপ্রাপ্তবয়স্কদের বিভিন্ন প্রশ্নের এমন উত্তর এটি প্রদান করে- যা তাদের বয়স ও মানসিক পরিপক্কতার হিসেবে রীতিমতো অস্বস্তিকর।’
চ্যাটজিপিটি এটি মূলত একটি বিশেষ ধরনের রোবট। এই ধরনের রোবট চ্যাটবট নামেও পরিচিত। মানুষের কণ্ঠস্বর বা ডিজিটাল মাধ্যমে এটি বিভিন্ন প্রশ্ন গ্রহণ করে এবং এটি সেসব প্রশ্নের উত্তর প্রদান করে।
২০২২ সালের নভেম্বরে ওপেন এআই নামের একটি মার্কিন স্টার্টআপ কেম্পানি চ্যাটজিপিটিকে প্রথম বাজারে আনে। তবে এই চ্যাটবট মূলত প্রস্তুত করেছে বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি মাইক্রোসফট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একইসাথে একাধিক দখলদারদের সামরিক যান ধ্বংস করার টার্গেট
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন নৌ অবরোধের অবসান, ইরানি ট্যাংকারগুলো পার হচ্ছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা-ইসরায়েলের অপমান অবধারিত -আইআরজিসি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)