কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
, ১৮ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সম্প্রতি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক মাসুদের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সম্প্রতি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর স্থানীয় ছাত্রদল ও যুবদলের হামলার ঘটনায় উপাচার্যের পক্ষপাতমূলক অবস্থান ও বিচার না করে শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা দেওয়ার অভিযোগও করেন বিক্ষোভকারীরা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, কুয়েটের শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমরা কুয়েট ভিসির অপসারণের দাবির সঙ্গে একাত্ম পোষণ করছি। আমরা দালাল মাসুদের পদত্যাগ চাই। এ ভিসিকে পদত্যাগ করে শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। অবিলম্বে যদি এ ভিসি পদত্যাগ না করে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রবল আন্দোলন গড়ে তুলবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমাদের এ লড়াই কুয়েটকে বাঁচানোর লড়াই। এ লড়াই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে তাড়ানোর লড়াই। আপনারা দেখেছেন বিএনপির সন্ত্রাসীরা কীভাবে কুয়েটের সাধারণ শিক্ষার্থীর ওপর আক্রমণ করেছে। ওই হামলা যেন আ রেক জুলাইয়ের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। এ হামলা থামাতে যখন সেনাবাহিনীকে ডাকা হয়, এই ভিসি তখন তাদের ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেন নাই।
তিনি আরও বলেন, তার পরে আমরা দেখলাম কীভাবে স্বর্ণ চুরির মতো মিথ্যা মামলা দেওয়া হলো শিক্ষার্থীদের নামে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা কীভাবে এমন প্রহসনের মামলা গ্রহণ করলেন। যেসব সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল, তাদের অতিদ্রুত গ্রেফতার করুন। না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)