কুরবানির পশু বিক্রিতে ধস: প্রায় ২৩ লাখ পশু অবিক্রীত, ক্ষতিতে খামারিরা
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৩ জুন, ২০২৬ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে চলতি বছরের ঈদুল আজহার কুরবানির মৌসুম শেষে দেখা দিয়েছে বড় ধরনের পশু অবিক্রির চাপ। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ২২ থেকে ২৩ লাখ কুরবানিযোগ্য পশু এবার বিক্রি হয়নি বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বড় গরুর চাহিদা কমে যাওয়ায় ক্ষতির মুখে খামারিরা। রাজধানীর গাবতলী পশুর হাট, কমলাপুর এবং দিয়াবাড়ীসহ দেশের বিভিন্ন হাটে শেষ মুহূর্ত পর্যন্ত বড় আকারের গরুর সারি পড়ে থাকতে দেখা গেছে। ক্রেতার অভাবে অনেক খামারি ও ব্যবসায়ী বাধ্য হয়ে লোকসানে পশু বিক্রি করেছেন, আবার অনেকে অবিক্রীত গরু ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
মানিকগঞ্জ থেকে গাবতলী হাটে ৫০টি গরু নিয়ে আসা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, তিনি মাত্র ১৮টি গরু বিক্রি করতে পেরেছেন। বাকি গরু ফেরত নিতে হয়েছে।
অন্যদিকে বগুড়া সদর থেকে ২৫টি গরু নিয়ে আসা খামারি মাহবুব হোসেন বলেন, বড় গরুর উৎপাদন খরচ বেশি হলেও বাজারে দাম সে অনুপাতে না পাওয়ায় তিনি বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
খামারি ও ব্যবসায়ীদের অভিযোগ, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস, বড় গরুর চাহিদা কমে যাওয়া এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশের কারণে বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টি ও কাদাময় হাট পরিস্থিতিও বিক্রিতে বাধা সৃষ্টি করেছে বলে তারা জানান।
বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন-এর সিনিয়র সহসভাপতি নিলয় হোসেন বলেন, বর্তমানে বড় গরুর বাজার প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। তার মতে, দেশের ৯৮ শতাংশ কুরবানি হয় ছোট গরু দিয়ে, ফলে বড় গরু উৎপাদনকারী খামারিরা তুলনামূলকভাবে বেশি ক্ষতির মুখে পড়ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুরবানির পশু বিক্রিতে ধস: প্রায় ২৩ লাখ পশু অবিক্রীত, ক্ষতিতে খামারিরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০০ টাকায় চামড়া কিনে ১০০ টাকায় বিক্রি, শত শত পশুর চামড়া রাস্তায় ফেললেন ব্যবসায়ীরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিটি করপোরেশনের সেই ২ কর্মকর্তা বরখাস্ত
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)