কুমিল্লায় বাণিজ্যিকভাবে বাঁশ চাষে স্বাবলম্বী দুই হাজার পরিবার
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
কুমিল্লা সংবাদদাতা:
জেলায় লালমাই পাহাড়ে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে বাঁশ। গৃহস্থালি সামগ্রী, বসতঘর, ফসলের ক্ষেতের মাচা, নির্মাণ সামগ্রী এবং মাছ ধরার ফাঁদসহ নানান শিল্পে চাহিদা থাকায় বাঁশ চাষে আগ্রহ বাড়ছে কুমিল্লার চাষিদের। এ পাহাড়ে দুই হাজারের বেশি পরিবার বাঁশ চাষে সাবলম্বী। প্রতিবছর এখানকার চাষিরা বিক্রি করছেন প্রায় অর্ধশত কোটি টাকার বাঁশ।
এ বাঁশে স্থানীয়ভাবে তৈরি হচ্ছে বাঁশের কুলা, খাঁচা, ওরা, ঝুঁড়ি, ডালা ও মাছ ধরার ফাঁদসহ দরকারি নানা পণ্য। জেলা শত শত পরিবারের পেশা এ কুটির শিল্প। বাজারে প্রতিটি পণ্য মানভেদে পঞ্চাশ থেকে দুই’শ টাকায় বিক্রিতে সন্তানদের লেখাপড়া, ঋণ পরিশোধ এবং আনুষাঙ্গিক খরচ মেটান কারিগররা।
জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে কুটির শিল্পের সঙ্গে জড়িত সহস্রাধিক উদ্যোক্তা। যারা কাঁচামাল সংগ্রহে লালমাই পাহাড়ের বাঁশে নির্ভরশীল।
সরোজমিনে গিয়ে দেখা যায়,সমতল থেকে পাহাড়ের চূড়া। চোখে পড়বে সারি সারি বাঁশ বাগান। কুমিল্লার ময়নামতি থেকে চন্ডিমুড়া পর্যন্ত পাহাড়ের অন্তত একশো একর ভূমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তল্লা, মুলি, বরাক, কাটা বরাক, হিল বরাক, বোম, কনক, বারি ও পেঁচাসহ নানান জাতের বাঁশ।
তবে সবথেকে বেশি বাঁশঝাড় চোখে পড়ে এখানকার মধ্যম বিজয়পুর, ধনমুড়া, বড় ধর্মপুর, রাজারখলা, ভাঙ্গামুড়া, জামমুড়া, বৈষ্ণবমুড়া, লালমতি, গন্ধমতি ও সালমানপুরে। চাষে খরচ কম বিপরীতে বিক্রয় মূল্য বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয় চাষীদের মাঝে। এ পাহাড়ে দুই হাজারের বেশি পরিবার বাঁশ চাষে সাবলম্বী। প্রতিবছর এখানকার চাষিরা বিক্রি করছেন প্রায় অর্ধশত কোটি টাকার বাঁশ ।
গৃহস্থালি সামগ্রী ছাড়াও নির্মাণকাজ, বসতঘর তৈরি এবং জমিতে শাক সবজির মাচাতেও বাঁশের ব্যবহার বাড়ছে। এতে করে কৃষকদের মাঝেও বাঁশের চাহিদা রয়েছে ব্যাপক।
স্থানীয় চাষীরা জানান, বাণিজ্যিকভাবে তাদের উৎপাদিত এ বাঁশ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলায়। তারা মনে করেন সরকারি সহায়তা পেলে বাঁশ চাষ বাড়ার পাশাপাশি বাড়বে রাজস্ব আয়ও।
বাঁশ চাষী খায়রুল ইসলাম ও ফিরোজ আলম জানান, ধীরে ধীরে এই লালমাই পাহাড়ে বাঁশ চাষে লাভবান হচ্ছেন তারা। একবার রোপনে প্রতিবছর দুই থেকে তিনবার বাঁশ বিক্রি করতে পারছেন চাষিরা, এতে স্বল্প টাকায় অধিক মুনাফা লাভের আগ্রহ বাড়ছে তাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়ি ঢল: খুলে দেয়া হয়েছে মুহুরী প্রকল্পের ৪০ গেট
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কূটনৈতিক বলয় শক্তিশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় ৯ম পে-স্কেল
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যা পূর্বাভাস নিয়ে যা জানা যাচ্ছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৯ লাখ মানুষ, তিনদিন পর জোরদার ত্রাণ
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি বিচ্ছিন্ন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যায় ভেসে গেছে শত কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বাড়ছে চাকরিপ্রার্থীদের হতাশা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজকের শিক্ষার্থীদের হাত ধরেই চিকিৎসার বিদেশমুখিতা বন্ধ হবে -প্রধানমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়া ‘জাতির দাবি’, তা অবশ্যই পূরণ করতে হবে: মোজতবা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












