শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
ইলমুত তাযকিয়্যাহ:

কুওওয়াতে শাহওয়াত বা কামশক্তি দমনের উপায়

Admin প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, রাত ১২:৫২

আপদসমূহের মধ্যে অন্যতম হচ্ছে কুপ্রবৃত্তির আপদ। এটা বহুবিধ পাপের মূল কারণ। যৌবনের প্রথম থেকেই বিশেষ সতর্কতা অবলম্বন না করলে মানুষ পাপসমুদ্রে নিমজ্জিত হয়ে থাকে। চক্ষুকে সংযত ও শাসনে রাখাই সতর্কতা অবলম্বনের উত্তম ব্যবস্থা।
আকস্মাৎ কোনো বেগানা ব্যক্তির প্রতি দৃষ্টিগোচর হলে তৎক্ষণাৎ তার দিক হতে দৃষ্টি ফিরিয়ে নিতে হবে এবং এরূপে সতর্কতা অবলম্বন করতে হবে যেন পূণর্বার তৎপ্রতি দৃষ্টি পতিত না হয়। এরূপে প্রথম থেকেই চক্ষুকে সংযত ও শাসনে রাখা অপরিহার্য। কিন্তু প্রথমে স্বাধীনভাবে ছেড়ে দিয়ে শেষে তাকে বশীভূত করা দুঃসাধ্য হয়ে পড়ে। এক্ষেত্রে প্রবৃত্তিকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা যায়। পশুর গতি পরিবর্তন করতে চাইলে প্রথমেই তার লাগাম ধরে আকর্ষণ করলে তা সহজসাধ্য হয়। কিন্তু হাত থেকে লাগাম ছেড়ে দিয়ে পরে তার লেজ ধরে আকর্ষণ করলে কোনো লাভ হয় না, লেজ ধরে তার গতি ফিরানো দুঃসাধ্য হয়ে পড়ে। মোটকথা চক্ষুকে সংযত ও শাসনে রাখাই মূল উদ্দেশ্য।
হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনাকে লোকেরা জিজ্ঞাসা করেছিলো, ব্যভিচার কোথা হতে জন্মে? তিনি বললেন, চক্ষু হতে। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “শয়তানের বিষাক্ত তীরসমূহের মধ্যে দৃষ্টি (অসংযত) একটি বিষময় তীর। যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার ভয়ে ভীত হয়ে স্বীয় চক্ষুকে সংযত ও শাসনে রাখে, মহান আল্লাহ পাক তিনি তাকে এরূপ পবিত্র ঈমান দান করেন যার মাধুর্য্য সে আপন অন্তরে অনুভব করে।
উল্লেখ্য, দৃষ্টিপাতই চোখের ব্যভিচার। যে ব্যক্তি চক্ষুকে সংযত রাখতে পারে না, অতিসত্বর তা দমনের উপায় অবলম্বন করা তার জন্য অপরিহার্য কর্তব্য। কঠোর সাধনা ও রোযা দ্বারা কাম প্রবৃত্তিকে নিবৃত্ত ও সংযত করা যায়। এই ব্যবস্থা কার্যকরী না হলে বিবাহ করে দুর্দমনীয় কামরিপু দমন করা উচিত।
স্মরণীয় যে, যার কামরিপু চরিতার্থ করার সম্পূর্ণ শক্তি ও সুবিধা আছে এবং তা সম্পন্ন করার ক্ষেত্রে কোন বাধা বিঘœও নেই। কিন্তু একমাত্র মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি গুনাহ হতে বিরত থাকে, সে মহাপুরস্কার পাবে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْـهَوٰى ◌ فَاِنَّ الْـجَنَّةَ هِيَ الْمَاوٰى ◌
অর্থ : “যে ব্যক্তি তার রব তায়ালা উনার সম্মুখে দ-ায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজেকে প্রবৃত্তি হতে নিবৃত্ত রেখেছে, নিশ্চয়ই জান্নাতই তার বাসস্থান। (পবিত্র সূরা নাযিআত : আয়াত শরীফ ৩৯-৪০)
এই প্রকার ব্যক্তি ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হবে যারা ক্বিয়ামতের দিন মহান আল্লাহ পাক উনার আরশ পাকের ছায়াতলে স্থান লাভ করবেন। উপরন্তু কামভাব দমনের ব্যাপারে সে ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার তুল্য মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ!
জানা আবশ্যক, যে কারণ মানুষ প্রথমত গর্হিত কাজে প্রবৃত্ত হয়, তা দমন করাই তার জন্যে উত্তম ব্যবস্থা। মানুষ যে কামরিপুর তাড়নায় উত্তেজিত হয়ে পাপাচারে প্রবৃত্ত হয়, চক্ষুই তার আদি কারণ।
বিশিষ্ট বুযুর্গ হযরত আলী ইবনে যিয়াদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, নারীদের পোশাকের উপরও দৃষ্টিপাত করবে না। এতে হৃদয়ে কামরিপু জেগে উঠে। মহিলাদের পরিহিত বস্ত্র দর্শন করা, তাদের সুগন্ধের ঘ্রাণ নেয়া এবং তাদের কণ্ঠস্বর শ্রবণ করা হতে বিরত থাকা অবশ্য কর্তব্য। বেগানা নারীদের নিকট সংবাদ পাঠানো, কোনো সংবাদ তাদের নিকট থেকে শোনা, যে পথ দিয়ে যাতায়াত করলে তাদের দৃষ্টি তোমার উপর পতিত হয়, তুমি তাদেরকে দেখতে না পেলেও সেই পথে যাতায়াত করা উচিত নয়।
একইভাবে নারীদের জন্যেও পরপুরুষদের প্রতি দৃষ্টিপাত করা হারাম। উল্লেখ্য, দাওয়াত, আসর ও সভা-সমিতিতে পর্দা ব্যতীত পুরুষ মহিলার একত্রে উপবেশন এবং নারীদের প্রদর্শনীতে যেরূপ জঘন্য কুফল ফলে থাকে, অন্য আর কিছুতেই তদ্রƒপ ঘটে না। যে সকল নারী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা পাপী। তাদের সম্মতি দানকারী পিতা, ভাই, স্বামী তারাও পাপের অংশীদার হবে।
(সংকলিত)

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ১ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ১ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ২ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ২ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৩ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৩ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৪ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৬ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৬ দিন আগে মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় ৬ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ নভেম্বর, ২০২৬