কি ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন? যা জানালেন হাসনাত ও সারজিস
আগামীকাল ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
ঘোষণাপত্রে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলা মটরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এসময় ‘মুজিববাদকে কবর’ দেওয়া হবে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, ৩১ ডিসেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র দেবেন তারা।
হাসনাত আবদুল্লাহ বলেন, “৩১ ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২ এর সংবিধানকে কবর দেওয়া হবে।”
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।