শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর:
কার্গো এলাকায় আগুন ‘সন্দেহজনক’, ডিএইচএলের ৫ কর্মীকে জিজ্ঞাসাবাদ
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনা ‘সন্দেহজনক’ বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা। এ ঘটনায় তদন্তকারীরা এরইমধ্যে নানা ধরনের ‘অসঙ্গতি’ পেয়েছেন। এই অসঙ্গতির বিষয়ে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকেই কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ডিএইচএলের পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিমানবন্দর-কেন্দ্রিক বিভিন্ন সংস্থা থেকে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। গত জুমুয়াবার (৫ জুন) বিমানবন্দরের স্পর্শকাতর এই জায়গায় আবার অগ্নিকা-ের ঘটনা ঘটে।
হ্যাঙ্গার সংশ্লিষ্ট ডিএইচএলের শেডের যে স্থানে আগুনটি লাগে, সেটি ছিল সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। আগুন লাগার সামনের অংশে ছিল একটি বৈদ্যুতিক পিলার। তার নিচে কিছু তারও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। তদন্তকারীদের প্রশ্ন, সেই তার থেকে শর্ট সার্কিট হলে অবশ্যই স্পার্ক হওয়ার কথা। কিন্তু ঘটনার সময় তা হয়নি। এমনকি শর্ট সার্কিট হলে বিদ্যুতের লাইটও বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু এগুলো কিছুই হয়নি।
তদন্তকারী কর্মকর্তারা বলছেন, যে স্থানটিতে আগুন লেগেছে তার কিছু দূরে সিগারেটের শেষের কয়েকটি অংশ পড়েছিল। তদন্তকারীদের প্রশ্ন ওই এলাকায় সিগারেট খাওয়াই নিষিদ্ধ। কিন্তু সিগারেট থেকে আগুন লাগলে তা থেকে ধোঁয়া বের হবে। পরে ধীরে ধীরে আগুন জ্বলবে। কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটেনি। হটাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারীরা বলছেন, রাত তখন সাড়ে ১১টার কাছাকাছি। ঘটনাস্থলের কাছাকাছি স্থানে ডিএইচএলের একজন কর্মী উপস্থিত ছিলেন। যাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছেন, তিনি মশারি টাঙিয়ে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। একপর্যায়ে আগুন লাগার দেড় থেকে দুই মিনিট তিনি খুবই শান্তভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টি দেখছিলেন। পরে আগুন ছড়িয়ে পড়লে তিনি বিষয়টি সবাইকে জানানো জন্য ফোন করেন।
তদন্তকারীদের দাবি রাতে ধূমপানের জন্য ওইদিকে কারও যাওয়ার কথা নয়। তাহলে আগুন কীভাবে লাগলো এবং তা ছড়ালো। তাদের দাবি, বিষয়টি খুবই রহস্যের। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কারও দারাই এটি সংঘঠিত হওয়ার সম্ভাবনা বেশি। আর এ কারণে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খোঁজ জানা যায়, ডিএইচএলের ওই কন্টেইনারে বিভিন্ন মালামাল ছিল। এর মধ্যে কাপড়ের রোল, পেপার আইটেম, রাবার আইটেম, প্লাস্টিক আইটেমসহ নানারকম পণ্য ছিল। এই পণ্যগুলো রবিবার নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এমন ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা যায়, পরপর দুটি আগুনই ডিএইচএল-এর শেড থেকে হওয়ায় এই প্রশ্ন আরও জোরালে হচ্ছে যে, কেন সেখান থেকেই বার বার আগুনের উৎপত্তি হচ্ছে। তার মানে অগ্নিনিরাপত্তায় তাদের চরম অবহেলা রয়েছে। নয়তো তারা ইচ্ছে করেই এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন। বিমানবন্দরের ভাবমূর্তি বর্হিবিশে^ ক্ষুন্ন করতে সুক্ষèভাবে এই কাজগুলো করা হচ্ছে। শুক্রবারের আগুনটি বেবিচকের নিজস্ব ফায়ার কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত প্রচেষ্টায় নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
তদন্তকারীরা বলছেন, যেহেতু বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে সে কারণে আমরা কয়েকজন ডিএইচএলের কর্মীকে জিজ্ঞাসাবাদ করছি। তাদের দেওয়া তথ্য ঘটনাস্থলে গিয়ে মিলিয়ে দেখাও হচ্ছে। তবে দুএকদিনের মধ্যেই এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্দর ইজারায় ডিপি ওয়ার্ল্ড আবার আলোচনায়, এক দিনে দুই চিঠি
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভরা মৌসুমেও চালের দামে আগুন, নেপথ্যে চার সংকট
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ বসছে বাজেট অধিবেশন
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁসের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারের দখলে নেই সরকারি সম্পত্তি -পরিত্যক্ত ১২৩ বাড়ি
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অক্টোবরের শেষে হতে পারে ভোট
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে কারসাজি
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“লেবাননে ইসরায়েলের অবস্থান সংকটপূর্ণ”
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ সীমান্তে ৭০ জনকে ‘পুশইনের’ ভারতীয় অপচেষ্টা ব্যর্থ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ সীমান্তে ৭০ জনকে ‘পুশইনের’ ভারতীয় অপচেষ্টা ব্যর্থ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরার ১৬ নম্বর সেক্টরে মসজিদের জন্য জমি বরাদ্দ দাবি
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












