শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
হামাসের বীরত্ব:

হামাসের গ্রহণযোগ্যতা বেড়েছে অবিশ্বাস্যভাবে

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, রাত ২:৩৯
হামাসের গ্রহণযোগ্যতা বেড়েছে অবিশ্বাস্যভাবে
আল ইহসান ডেস্ক:
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা ও গাজায় পাল্টা হামলার জেরে দুই মাসে মধ্যপ্রাচ্য ও এর বাইরের বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের গ্রহণযোগ্যতা ও প্রভাব অবিশ্বাস্যভাবে বেড়েছে। গাজায় ইসরায়েলের নিরন্তর বোমা হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে হামাস এখন নারী ও শিশুদের ওপর বর্বর হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একমাত্র সশস্ত্র সংগঠন হয়ে উঠেছে।
মার্কিন গোয়েন্দাদের বৃহৎ পরিসরের এক গবেষণায় সম্প্রতি এসব তথ্য উঠে আসে। গবেষণায় অংশ নেওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, সংগঠনটি নিজেদের আরব বিশ্বের বিভিন্ন অংশ ও মুসলিম বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্রের সুরক্ষাকারী ও ইসরায়েলের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে লড়াইকারী হিসেবে নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করেছে। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের অভাবনীয় হামলার পর থেকে তাদের প্রভাব বাড়তে থাকে।
হামাসের দৃষ্টিতে দক্ষিণ ইসরায়েলে ৭ অক্টোবরের হামলা ছিল একটি সফল অভিযান। তখন থেকে সংগঠনটিকে এর ক্রেডিট দেওয়া হচ্ছে; বিশেষ করে ফিলিস্তিনিদের কারামুক্ত করতে ইসরায়েলের সঙ্গে আলোচনার পর অধিকৃত পশ্চিম তীরে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল কয়েকশ ফিলিস্তিনিকে মুক্ত করে। তাদের অধিকাংশই পশ্চিম তীরের বাসিন্দা।
মার্কিন সরকারের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলে, ব্যাপক জনপ্রিয় কোনো সংগঠন ছিল না হামাস। তবে বর্তমানে তারা বেশ জনপ্রিয়। ইসরায়েলে হামলার কারণে গাজার বাইরে হামাসের জনপ্রিয়তা বেড়েছে।
নভেম্বরের প্রথম সপ্তাহে চালানো এক জরিপে দেখা গেছে, অধিকৃত পশ্চিম তীরের চেয়ে অবরুদ্ধ গাজায় ৭ অক্টোবরের হামলার সমর্থন কম। পশ্চিম তীরের ৬৮ শতাংশ মানুষ এ হামলা সমর্থন করেছেন। পক্ষান্তরে গাজায় সমর্থন ছিল ৪৭ শতাংশ মানুষের। যুদ্ধ চলাকালে এ জরিপ চালানোয় এমনটা ফল হয়ে থাকতে পারে। কারণ, ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজার বহু বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। জরিপে তাদের অসন্তোষ উঠে আসতে পারে।
যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এরই মধ্যে সতর্ক করে বলেছে, ইসরায়েলের বোমায় বেসামরিক ফিলিস্তিনিদের মৃত্যু হামাসের জনপ্রিয়তাকে আরও বাড়াবে।
মার্কিন কর্মকর্তাদের গবেষণায় দেখা গেছে, ফিলিস্তিন ছাড়াও বাইরের দেশগুলোতেও জনপ্রিয়তা বেড়েছে হামাসের। ফিলিস্তিনের সেন্টার ফর পলিসি ও সার্ভে রিসার্চের জরিপে দেখা গেছে, অধিকৃত পশ্চিম তীরে হামাসের জনপ্রিয়তা সেপ্টেম্বরের ১২ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ৪৪ শতাংশ হয়েছে। জর্ডানে, যেখানে অর্ধেকের বেশি মানুষ ফিলিস্তিনি বংশোদ্ভূত, সেখানে মানুষ রাস্তায় নেমে হামাসের সমর্থনে বিক্ষোভ করেছে।
হামাসের এ উত্থানে ঝুঁকির কারণ দেখছে যুক্তরাষ্ট্র। তবে তারা মনে করেন, হামাসকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলে, হামাসের সামরিক নেতৃত্বকে পরাজিত করা সম্ভব হতে পারে। কিন্তু যুদ্ধ করে সংগঠনটির আদর্শকে ধ্বংস করা সম্ভব নয়। মার্কিন কর্মকর্তারা বলছে, হামাসের প্রভাব কেমন হবে, তা পরিমাপ করা বস্তুত কঠিন।
২০০৭ সাল থেকে গাজায় সরকার পরিচালনা করছে হামাসের রাজনৈতিক শাখা। ইসরায়েলের অভ্যন্তরে ইতিহাস সৃষ্টিকারী হামলার পর এখন গাজার ভেতরেও ইহুদিবাদী সেনাদের প্রবল পরাক্রমে প্রতিরোধ করছে সংগঠনটি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ২১ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ২১ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ২১ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ২১ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ২১ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ২১ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ২১ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ২১ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ২১ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ২১ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ২১ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ২১ ঘণ্টা আগে