কারবালা বীর
কারবালার ওই আশিক দেখছি মেকি কান্নায় বহু।
কাট্টা কাফির ইয়াযীদ আমীর তাহার-ই পঙ্গপাল,
দ্বীন ইসলামী কর্তা সেজেই জুঝিতেছে ক্বীল-ক্বাল।
আহা! ইমামুছ ছালিছী ইশকে মাতাল লাখো জনতার ভীড়,
হায়! হাক্বীক্বী আশিক রহিছে আলীক্ব, সবে আজ অস্থির।
ওই কুফা চরিত্রে চরিত্রবান নামকাওয়াস্তে মুসলমান,
দেখি আহলে বাইতি স্বার্থের তরে মুখে মুখে কুরবান।
হায়! এলেই আঘাত প্রস্থান করে সুবিধাবাদীর দলে,
কাটলে বিপদ হৃদে গদ গদ, কারবালা শোক বলে।
মু’মিনী নিজাম রেখে অবিরাম ইয়াযিদী আস্তাকুঁড়ে,
শিয়ারা সাজছে কারবালা বীর মুজরিমী মন্তরে।
হুঁশিয়ার ওরে মুসলিম আজ চেয়ে দেখ চৌদিক,
তোমায় ঘিরে রাখছেই যারা, তারা হলো মুনাফিক।
কারাবালা শোকে মিছে ক্রন্দন দেখাচ্ছে বেঈমান,
তাহারা শিয়া ওহাবী খারিজী চিনো হে মুসলমান।
হাল যামানার কারবালা বীর খুঁজো হে সমঝদার,
কোথায় নকীব কোথায় আকিব সাকিবী সবিস্তার।
আজকে কঠিন তপ্ত জাহিলে ব্যাথিত যে কায়িনাত,
কাঁদো হে মু’মিন বলে হে আমীন, সুন্নতে মাক্বামাত।
ওই মাক্বামাত রন ইতয়াত মুজাদ্দিদ আ’যম যিনি,
আওলাদে রসূল আল কুরাইশ ইমামুল উমাম তিনি।
উনিই ইমাম শুনো হে আওয়াম, জাহানে তাশরীফান,
দানেন উনার তাছির জিন্দাহ আবির কারবালা ময়দান।
এই পনের শতক হিজরী সনে সোনার বাংলাদেশে,
শ্রেষ্ঠ আবিদ ওই মুজাদ্দিদ ছোহবত লও এসে।
তিনি ইমামুল উমাম দেন পয়গাম শহীদী বদলা নিতে,
ওই কারবালা কাল্ রাখেন উত্তাল মহারোবী মর্জিতে।
ওই নববী নকশা রাজারবাগ, কহি মারকাজে কারবালা,
হক ইতিহাস করি বিন্যাস রহিওনা পথভোলা।
ওরে বিশ্ব মু’মিন এক হয়ে যাই সকল দ্বন্দ্ব ত্যাগে,
কারবালা বীর হাক্বীক্বী পেতেই আসো হে রাজারবাগে।
আরও পড়ুন
সব ›
জানি আপনি বে-নিয়াজী
শুনরে হতচ্ছাড়া
শুনরে হতচ্ছাড়া, নাছারা-নাস্তিক-ইহুদী-মুশরিকীন, রই হাকীকতে মোরা ঐক্যতে, তামাম মুসলিমীন। রই কুরআন-হাদীছ দুই বাহ…
ইশকেরই মালা
কোথায় আপনি কোথায় আমি
ভারতে খিলাফত
আজীমী উৎসব
ঈদের কলতান আনন্দের বানে দুই সেরা মুসকান নিসবতী শানে মারহাবা মারহাবান সমস্ত জবানে বাহারী কারুকাজে আজীমী উৎসব হৃ…
“মুবারক ইছনাইনিল আযীম”
আজ ভরপুর ২২শে জুমাদাল ঊলা শরীফ রহমত অফুরান, খালিক মালিক আল্লাহ উনার শাহী খাছ বরকত জাহিরান। বিরল উজ্জল রহেন ছলছ…
নূর ভিখারী
নূর ভিখারী আমি নূর ভিখারী নিছবতি নূর চাহি সরাসরি আম্মাজি আপনিতো পাক দিশারী মুর্শিদী নিয়ামত বণ্টনকারী প্রিয় ম…
বিকশিত সংবাদ
মোরা নওজোয়ান সাজাই বাগান, পুরো দেশময় গড়ি উদ্যান, গর্বো করার মতো, মোরা অলসতা ছেড়ে রইবো জুড়ে, ঐক্যতানের শিক…
সুনামির তান্ডব
আসলো ধেয়ে সুনামি হামলা সমুদ্র হিল্লোলে, আসমান ছুই তান্ডব চালায় হিংস্রতা উত্তালে। ক্ষীপ্র পবন ঘূর্ণি প্রলয়ে …
প্রতিবাদী তাকবীর
আমরা শ্রমিক-ছাত্র-জনতা করছি মিছিল নির্ভয়ে, পরওয়া করি না পুলিশি প্রহার আসুক না নির্দয়ে। জেল-জুলুমের করি না ক…
হকেই ইস্তেকামত