আফগানিস্তানজুড়ে পাকিস্তানের ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা:
কাবুল, পাকতিয়া ও কান্দাহারে বিমান হামলা, ধৈর্যের সীমা শেষ’ বলছে পাকিস্তান
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স-এ পোস্ট করে ঘোষণা দিয়েছেন, দেশটি এখন আফগান তালেবান সরকারের সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধ’-এ লিপ্ত। তিনি লিখেছেন, “আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। তালেবান কর্তৃপক্ষের সঙ্গে আর ধৈর্য ধরার সুযোগ নেই। এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ।”
পাকিস্তান গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত থেকে গতকাল জুমুয়াবার ভোর পর্যন্ত আফগানিস্তানের রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশে একাধিক বিমান হামলা চালিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব লিল হক’।
পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন, এতে তালেবানের সামরিক স্থাপনা, ব্রিগেড ঘাঁটি ও অন্যান্য সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। কাবুল ও কান্দাহারে বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধবিমানের গর্জন শোনা গেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনকে চূর্ণ করে দিতে সম্পূর্ণ সক্ষম। মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপস নেই। প্রতিটি আগ্রাসনের যথাযথ জবাব দেওয়া হবে। সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, পাকিস্তান সবসময় শান্তি চেয়েছে, কিন্তু আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করবে।
এদিকে, তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের হামলা নিশ্চিত করে বলেছেন, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে হামলা চালানো হয়েছে। তবে তিনি দাবি করেছেন, এতে কোনো হতাহত হয়নি। তালেবান পাল্টা হামলায় পাকিস্তানি সেনাদের হতাহতের দাবি করেছে। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)