কাকে আজ বলবো এ কথা
- মেসুত আল ফাহীম
, ০৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২০ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৫ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) কবিতা
সহসা সব এলোমেলো
কলিজা দু:খে ছিড়ে যায়
হায়হায়, হায়হায়
প্রিয় চাচাজী কোথায়?
হৃদয় শুধু কাতরায়
প্রিয় চাচাজী কোথায়?
ও মালিক এমন বিদায়
আমাদের খুবই কাঁদায়
চারিদিকে হয় দেখো
শোকেরই মাতম
মাদরাসাতে চলছে সদা
কুরআনী খতম
অন্ধকারে ছেয়ে গেছে
গোটা দো'আলম
অভিভাবক হারানোর এই
বেদনা চরম
কি করে সইবো সে ব্যাথা
কাকে আজ বলবো এ কথা
বেদিশা সবে হয়ে যায়
হায়হায়, হায়হায়
প্রিয় চাচাজী কোথায়?
কারবালার এই মাহিনায়
নতুন হাহাকার
চলে গেলেন আহ্লু বাইতে
ছাকিয়ে কাওসার
বর্ণনাতীত কষ্ট নিয়ে
কাঁদছি গুনাহগার
মিষ্টি রসিক চাচা হুজুর
হাসবেনা যে আর
এই অভাব হবে না পূরণ
দিলে তাই হচ্ছে যে ক্ষরণ
অভাগা আছি হতাশায়
হায়হায়, হায়হায়
প্রিয় চাচাজী কোথায়?
আগড় বাতি জালিয়ে
সাইয়্যিদি দরগায়
আশিকেরা অশ্রু ঝরায়
ইশকের-ই ভাষায়
মিয়া বাড়ির সাহেবজাদার
অন্তিম জানাজায়
খলীফাতুল উমাম আসেন
মুর্শিদী নকশায়
কি মহান ছোট চাচাজান
শাহযাদা করলেন তা প্রমাণ
রেখে দেন খোদায়ী জিম্মায়
হায়হায়, হায়হায়
প্রিয় চাচাজী কোথায়?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জানি আপনি বে-নিয়াজী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুনরে হতচ্ছাড়া
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইশকেরই মালা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোথায় আপনি কোথায় আমি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে খিলাফত
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজীমী উৎসব
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
“মুবারক ইছনাইনিল আযীম”
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূর ভিখারী
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিকশিত সংবাদ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুনামির তান্ডব
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রতিবাদী তাকবীর
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হকেই ইস্তেকামত
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












