মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

কাঁচামাল আমদানিতে অতি নির্ভরতা, ঝুঁকিতে ওষুধশিল্প

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, সকাল ৬:২১

নিজস্ব প্রতিবেদক:
ওষুধ প্রস্তুতকারকরা দেশের চাহিদার প্রায় পুরোটা মেটানোর পাশাপাশি ১৬০ দেশে রপ্তানিও করছে। কিন্তু প্রতিষ্ঠানগুলোকে কাঁচামাল আনতে হয় মূলত চীন ও ভারত থেকে।
কাঁচামাল আমদানি ছাড়া দেশের ওষুধশিল্প ইসোমিপ্রাজলের মতো সাধারণ ওষুধও তৈরি করতে পারে না।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) তৈরিতে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। এই খাতে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে এর বিকল্প নেই। শুধু তাই নয়, এর মাধ্যমে বছরে ১.৩ বিলিয়ন ডলারের আমদানি খরচও বাঁচানো যাবে।
সংশ্লিষ্টদের ভাষ্য, এপিআই সক্ষমতা তৈরিতে দেরি হলে পেটেন্ট নিয়ে সমস্যা হতে পারে। বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে পেটেন্ট ছাড় পায়। আগামী বছরের নভেম্বরে উন্নয়নশীল দেশের তালিকায় আসার পর এই সুবিধা বন্ধ হয়ে যাবে।
ওষুধ প্রস্তুতকারকদের মতে, এখনো প্রায় ৮৫ শতাংশ ওষুধের কাঁচামাল প্রধানত চীন ও ভারত থেকে আমদানি করা হয়। ওষুধ উৎপাদন ব্যবস্থায় ফাঁক-ফোকর, নিয়ন্ত্রক সংস্থার বাধা এবং দক্ষ কর্মী ও বিনিয়োগের অভাবের কারণে আমদানি করা কাঁচামালগুলো স্থানীয়ভাবে উৎপাদন করা যাচ্ছে না।
এসব সমস্যা সমাধানে এপিআই-নীতি প্রণয়নের আহ¦ান জানিয়েছেন তারা।
স্কয়ার, বেক্সিমকো, একমি ও ইনসেপটাসহ ছয় দেশি প্রতিষ্ঠান বর্তমানে আড়াই হাজার কোটি টাকার ৪০ ধরনের এপিআই উৎপাদন করছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, এপিআই উৎপাদন শুধুমাত্র ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে বিবেচনা করা বন্ধ করতে হবে। এর পরিবর্তে একে জাতীয় কৌশলগত লক্ষ্য হিসেবে অগ্রাধিকার দেওয়া উচিত।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বাপি) সভাপতি আবদুল মুক্তাদির বলেন, ওষুধ ফরমুলেশনে আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু, এপিআই সক্ষমতা না থাকায় আমাদের ভিত্তি দুর্বল।
এপিআই পার্ক প্রসঙ্গে তিনি বলেন, এলপিজি দিয়ে কোনো রাসায়নিক কারখানা চলতে পারে না।
তার মতে, এপিআই উৎপাদনে বিনিয়োগর অভাব আরেক বড় সংকট।
বিকন মেডিকেয়ারের প্রধান নির্বাহী মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, এপিআই উৎপাদনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ দরকার। বিশেষ করে, ক্যানসারের ওষুধের জন্য। ভারত ও চীন নিজেদের বিশাল বাজারের কারণে তা বহন করতে পারে। বিশ্ববাজারে প্রবেশাধিকার না পেলে এ ধরনের বিনিয়োগ বাংলাদেশে টেকসই হবে না।
তিনি এপিআই উৎপাদনের জন্য বাধ্যতামূলক এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের প্রচুর খরচ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
ইটিপির জন্য প্রচুর টাকা প্রয়োজন। সরকারি সহযোগিতা ছাড়া দেশীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষে তা বহন করা কঠিন। সরকার যদি গবেষণা, উন্নয়ন ও পরিবেশগত ছাড়ে সহায়তা দেয় তবে কম খরচে এপিআই উৎপাদন সম্ভব।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৭ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১০ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১০ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১০ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১০ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১০ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১০ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১০ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১০ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১১ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১১ ঘণ্টা আগে