কর ফাঁকির কারণে ২০২৩-এ ২ লাখ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে বাংলাদেশ
, ১৪ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কর ফাঁকির কারণে ২০২৩ সালে বাংলাদেশ প্রায় দুই লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। এরমধ্যে ৫০ শতাংশ কর ফাঁকি দিয়েছে করপোরেট খাত। যার পরিমাণ প্রায় এক লাখ ১৩ হাজার ১১৮ কোটি টাকা। শুধু ২০২৩ সাল নয়, ২০১১ সাল থেকে কর ফাঁকির পরিমাণ বেড়েছে। ২০১২ সালে ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা এবং ২০১৫ সালে ১ লাখ ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকার রাজস্ব পায়নি রাষ্ট্র। বাংলাদেশে মোট কর ফাঁকির পরিমাণ ৪১৮ বিলিয়ন থেকে ২ হাজার ২৩০ বিলিয়ন টাকা পর্যন্ত হতে পারে। এসব তথ্য ওঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায়।
গত সোমবার (২১ এপ্রিল) সিপিডির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে করপোরেট আয়কর সংস্কার বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সিপিডির সিনিয়র গবেষণা সহযোগী তামিম আহমেদ।
তামিম আহমেদ তার উপস্থাপনায় বলেন, ‘আগামী বছরের নভেম্বর নাগাদ বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছে। কিন্তু এর পরের ট্রান্সজেকশন সহজ করার জন্য রাজস্ব আদায় করা সহজ করতে হবে। শুধু রাজস্ব আদায় করলে হবে না। এর পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে এটিকে দেখতে হবে। আমাদের গবেষণায় এনবিআর, এলডিসি সংশ্লিষ্টদের নিয়ে জরিপ, ফোকাস ডিসকাশন করেছি। যেখানে কর ফাঁকির ক্ষেত্রে উচ্চ কর হার, প্রশাসনিক দুর্বলতা, জটিল আইনি কাঠামো এবং কর ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি অন্যতম কারণ। এছাড়া দেশের ৯ শতাংশ প্রতিষ্ঠান ট্যাক্স আদায় করে থাকে। যেগুলো বড় প্রতিষ্ঠান। বাকি ৯১ শতাংশ প্রতিষ্ঠানের কর আদায় হচ্ছে কিনা সে তথ্য নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)