কর্মবিরতিতে ব্যাহত স্বাস্থ্যসেবা, আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ মন্ত্রণালয়ের
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
স্বাস্থ্যসেবা থমকে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দাবি, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বাস্তব অগ্রগতি সত্ত্বেও এমন সময়ে হাসপাতালের গুরুত্বপূর্ণ সেবা বন্ধ হয়ে পড়ায় রোগীরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন।
গতকাল জুমুয়াবার উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মাদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মবিরতির কারণে সরকারি হাসপাতালগুলোতে জরুরি ও নিয়মিত সেবা শ্লথ হয়ে গেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধসংশ্লিষ্ট সেবা না পাওয়ায় রোগীদের পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে।
এমন অবস্থায় জনস্বার্থ রক্ষায় আন্দোলন প্রত্যাহার করে দ্রুত দায়িত্বে ফেরার অনুরোধ জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নসহ দীর্ঘদিনের দাবিগুলো ইতোমধ্যে অগ্রগতির পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টিতে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে এবং কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
মন্ত্রণালয় জানায়, আন্দোলনকারীদের প্রতিনিধিরা সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে বাস্তব অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছেন। আলোচনার পরিবেশ ‘ফলপ্রসূ’ থাকা সত্ত্বেও কর্মবিরতি অব্যাহত রাখায় হতাশা প্রকাশ করে মন্ত্রণালয়। তাদের ভাষায়, রোগীদের জিম্মি রেখে আন্দোলন চালিয়ে যাওয়া স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দাবি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলায় কর্মসূচির যৌক্তিকতাও ক্রমেই কমে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হলে তা সরাসরি জনস্বার্থের বিরুদ্ধে যায়। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে মন্ত্রণালয়ের পক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া পথ খোলা থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)