কম্পিউটার-ল্যাপটপের বিক্রি বেড়েছে, উৎপাদন অর্ধেক কমেছে মোবাইলের
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
২০২২ সালের শুরুর দিকে দেশের প্রযুক্তি পণ্যের বাজারে (কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি) বিক্রি কমতে থাকে। জুন মাস থেকে ধস নামতে শুরু করে রীতিমতো। সেই যে ধস নামলো, আর উঠলো না এই বাজার। গত অর্থবছরের বাজেটে আমদানিকৃত কম্পিউটার, ল্যাপটপের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এসব পণ্যের দাম। পরবর্তী সময়ে এর সঙ্গে যুক্ত হয় ডলারের দাম বৃদ্ধি, জাহাজ ভাড়া বৃদ্ধি, ব্যাংকে ঋণপত্র খুলতে না পারা, এরকম নানা কারণ। ফলে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের দাম বেড়ে সেসব সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়।
এই পরিস্থিতির মধ্যে দেশে পুরনো ল্যাপটপের বিক্রি বেড়ে গেছে। বর্তমানে প্রতি মাসে দেশে ১০ হাজারের বেশি পুরনো ল্যাপটপ বিক্রি হচ্ছে, যেখানে নতুন ল্যাপটপ বিক্রির সংখ্যা পাঁচ-ছয় হাজারের মতো। প্রযুক্তি পণ্যের বিক্রেতারা জানালেন, জুন মাসে কম্পিউটার, ল্যাপটপের বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। জুন ক্লোজিং এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে তারা মনে করছেন।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে গত এক বছরে মোবাইল ফোনের উৎপাদন কমেছে ৫০ শতাংশেরও বেশি। এছাড়া মাসে এখন স্মার্টফোন আমদানি করা হচ্ছে ১০০টিরও নিচে।
বাজারের অবস্থা জানতে চাইলে দেশের মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বিএমপিআইএ’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, এক কথায় যদি বাজারের অবস্থা বলি তাহলে এভাবে বলতে হয়, ২০২২ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মোবাইল বাজার ৫৬ শতাংশ ডি-গ্রো করেছে (কমেছে)। বাজারে বাজেটের প্রভাব জানতে চাইলে তিনি বলেন, জুন মাসটা হয়তো আগের মতোই চলবে। তবে জুলাই থেকে দাম বাড়বে। মোবাইল কারখানায় উৎপাদন পর্যায়ে যেভাবে ভ্যাট (মূল্য সংযোজন কর) আরোপ করা হয়েছে তাতে দাম অনেক বাড়বে।
তিনি বলেন, এমনিতে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে, অন্যদিকে মোবাইলের দাম বেড়েছে। ফলে বাজার ছোট হয়েছে। জুলাই মাস থেকে মোবাইল ফোনের উৎপাদন আরও কমবে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, চলতি অর্থবছরে মোবাইলের উৎপাদন ৫০ শতাংশ কমেছে। প্রস্তাবিত বাজেট পাস হলে মোবাইলের দাম আরও বাড়বে। ফলে বাজার ছোট হবে, এমপ্লয়মেন্ট কমবে, কারখানা বন্ধ হতে পারে। ২০১৯-২০ সালের দিকে উৎপাদকরা যে স্বপ্ন দেখেছিলেন তা হোঁচট খাওয়া শুরু হয়েছে। কয়েকটি মোবাইল ব্র্যান্ড এ দেশে আসার পরিকল্পনা করেছিল। তারা পিছিয়ে গেছে। এরকম চলতে থাকলে দেশে শেষ পর্যন্ত ৪-৫টা মোবাইল কারখানা টিকে থাকবে হয়তো। বাকিগুলো বন্ধ হয়ে যাবে।
প্রসঙ্গত, দেশে বর্তমানে ১৬টি মোবাইল ফোন তৈরির কারখানা রয়েছে। এরমধ্যে নকিয়া ও শাওমির কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












