কপ-২৮: চূড়ান্ত চুক্তিতে ঘাটতি দেখছে পানিবায়ু বিজ্ঞানীরা
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসার বিষয়ে ঐকমত্য হওয়াটা একটি ইতিহাস। জাতিসংঘের কনফারেন্স অব পার্টিজ (কপ-২৮) সম্মেলনের ২৮ বছরের ইতিহাসে এই প্রথম এ নিয়ে একমত হলো সদস্যদেশগুলো। এ অর্জনকে বিশ্বনেতাদের অনেকে অভিহিত করেছে ‘মাইলফলক’ হিসেবে। তবে পুরোপুরি সন্তুষ্ট নয় অনেক পানিবায়ু বিজ্ঞানী।
এবারের কপ সম্মেলন শুরু হয় গত ৩০ নভেম্বর। শেষ দিন গত মঙ্গলবার জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে সায় দেয় প্রায় ২০০ দেশ। যদিও সৌদি আরবসহ শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলো এ ধরনের চুক্তির বিরোধিতা করে আসছিল। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য মূলত জীবাশ্ম জ্বালানিকে দায়ী করা হয়ে থাকে।
জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ নিয়ে চুক্তিতে অস্পষ্টতা রয়েছে বলে মনে করে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার পানিবায়ুবিশেষজ্ঞ মাইকেল মান। যেমন চুক্তিতে সুনির্দিষ্ট করে বলা নেই, কত সংখ্যক দেশকে কোন সময়ের মধ্যে এই জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে হবে।
তার ভাষায়, ‘চুক্তিটি এমন, যেন আপনি আপনার চিকিৎসককে কথা দিচ্ছেন-ডায়াবেটিস ধরা পড়ার পর আপনি ডোনাট (খাবার) খাওয়া ছেড়ে দেবেন। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে চুক্তিতে যে ঘাটতি রয়েছে, তা বিপর্যয়কর।’
ইউনির্ভাসিটি অব ম্যানচেস্টারের জ্বালানি ও পানিবায়ু পরিবর্তনের অধ্যাপক কেভিন অ্যান্ডারসনও চূড়ান্ত চুক্তিতে ঘাটতি দেখেছে। সে বলেছে, ‘চুক্তিতে এমন কিছু বলা হয়নি, তারপরও যদি ২০২৪ সাল থেকে কার্বন নিঃসরণ কমা শুরু করে, সে ক্ষেত্রেও আমাদের ২০৪০ সাল নাগাদ বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। চুক্তিতে ২০৫০ সাল নাগাদ এই জ্বালানির ব্যবহার বন্ধের যে প্রতারণাপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে, তাতে কান দিলে চলবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












