কথিত ট্রান্সজেন্ডার বিষয়ে শরঈ ফতওয়া (৮)
, ২৬ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
সুওয়াল:
বর্তমানে তথাকথিত ট্রান্সজেন্ডার নিয়ে দেশ-বিদেশের মানুষ কঠিন ভয়াবহ ফিতনার সম্মুখীন হয়েছে। এ ব্যাপারে সম্মানিত দ্বীন ইসলাম উনার সঠিক ফায়ছালা কি? জানিয়ে বাধিত করবেন।
জওয়াব (ধারাবাহিক):
৩. ট্রান্সজেন্ডার শয়তানের কাজ:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
لَا تَبْدِيْلَ لِخَلْقِ اللهِ
অর্থ : মহান আল্লাহ পাক উনার সৃষ্টির কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা রূম : আয়াত শরীফ ৩০)
আর ট্রান্সজেন্ডার হচ্ছে মহান আল্লাহ পাক উনার সৃৃষ্টির পরিবর্তন, যা কাট্টা হারাম, নাজায়েয ও সুস্পষ্ট কুফরী। না‘ঊযুবিল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ এবং পবিত্র ইজমা’ ও ক্বিয়াস শরীফ থেকে দলীল
১. মহিলার বেশ ধারণকারী পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারিণী মহিলাদের উপর লা’নত:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْمُتَشَبِّهِيْنَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ
অর্থ : হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলার বেশ ধারণকারী পুরুষের উপর এবং পুরুষের বেশ ধারণকারিণী মহিলার উপর লা’নত বর্ষণ করেছেন। না‘ঊযুবিল্লাহ! (বুখারী শরীফ- পবিত্র হাদীছ শরীফ নং ৫৮৮৫)
এই পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় আল্লামা হযরত ইমাম আবুল হাসান ইবনে বাত্ত্বাল মালিকী কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
فِيْهِ مِنَ الْفِقْهِ اَنَّهٗ لَا يَجُوْزُ لِلرِّجَالِ اَلتَّشَبُّهَ بِالنِّسَاءِ فِى اللِّبَاسِ وَالزِّيْنَةِ اَلَّتِىْ هِىَ لِلنِّسَاءِ خَاصَّةً وَلَا يَجُوْزُ لِلنِّسِاءِ اَلتَّشَبُّهَ بِالرِّجَالِ فِيْمَا كَانَ ذٰلِكَ لِلرِّجَالِ خَاصَّةً
অর্থ : এই পবিত্র হাদীছ শরীফ থেকে ফিক্বহী মাসয়ালা বের করা হয়েছে যে, পুরুষদের জন্য জায়েয নেই মহিলাদের সাদৃশ্যতা ধারণ করা পোশাকের ক্ষেত্রে এবং ঐ সমস্ত সাজ-সজ্জার ক্ষেত্রে যা মহিলাদের জন্য নির্দিষ্ট। আর মহিলাদের জন্য জায়েয নেই পুরুষদের সাদৃশ্যতা ধারণ করা ঐ সবক্ষেত্রে যা পুরুষদের জন্য নির্দিষ্ট। (শরহে ছহীহুল বুখারী লি ইবনে বাত্ত্বাল ৯/১৪০)
একইভাবে মহিলাদের জন্য পুুরুষদের ন্যায় অঙ্গভঙ্গি করা ও কথা বলা এবং পুরুষদের জন্য মহিলাদের ন্যায় অঙ্গভঙ্গি করা ও কথা বলা জায়েয নেই। যদি তাই হয়ে থাকে, তাহলে ট্রান্সজেন্ডার জায়েয হয় কিভাবে?
২. পুুরুষদের পোষাক পরিধানকারিণী মহিলা এবং মহিলাদের পোষাক পরিধানকারী পুরুষদের উপর লা’নত:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلرَّجُلَ يَلْبَسُ لِبْسَةَ الْمَرْاَةِ وَالْمَرْاَةَ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ
অর্থ : হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমন পুরুষের ওপর লা’নত বর্ষণ করেছেন, যে পুরুষ মহিলার পোশাক পরিধান করে এবং এমন মহিলার উপর লা’নত বর্ষণ করেছেন, যে মহিলা পুরুষের পোশাক পরিধান করে। না‘ঊযুবিল্লাহ! (আবূ দাঊদ শরীফ- হাদীছ শরীফ নং ৪০৯৮)
এই পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় ‘ফাইযুল ক্বাদীর’ কিতাবে উল্লেখ রয়েছেন,
حُرُمَةُ تَشَبُّهِ الرِّجَالِ بِالنِّسَاءِ وَعَكْسِهٖ لِاَنَّهٗ اِذَا حُرِّمَ فِى اللِّبَاسِ فَفِى الْحَرَكَاتِ وَالسَّكَنَاتِ وَالتَّصَنُّعِ بِالْاَعْضَاءِ وَالْاَصْوَاتِ اَوْلٰى بِالذَّمِّ وَالْقَبْحِ فَيُحَرِّمُ عَلَى الرِّجَالِ اَلتَّشَبُّهُ بِالنِّسَاءِ وَعَكْسُهٗ
অর্থ : এখান থেকে প্রমাণিত যে, পুরুষের জন্য মহিলাদের অনুকরণ করা হারাম এবং বিপরীতে মহিলাদের জন্য পুরুষের অনুকরণ হারাম। কারণ যদি পোশাকের ক্ষেত্রে একে অপরের অনুকরণ করা হারাম হয়, তাহলে চলাফেরা, নড়াচড়া, উঠাবসা এবং অঙ্গভঙ্গি ও কথাবার্তার ক্ষেত্রে অনুকরণের বিষয়টি আরো অধিক দোষণীয় ও নিকৃষ্ট। কাজেই পুরুষের জন্য মহিলাদের অনুকরণ করা হারাম এবং বিপরীতে মহিলাদের জন্য পুরুষের অনুকরণ হারাম। (ফাইযুল ক্বাদীর শারহুল জামিয়িছ ছগীর ৫/২৬৯)
যদি তাই হয়ে থাকে, তাহলে ট্রান্সজেন্ডার জায়েয হয় কিভাবে? সম্পূর্ণরূপে হারাম ও নাজায়িয।
-আল্লামা মুহাদ্দিস মুহম্মদ আমিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুনিয়ার তাছীর বা ক্রিয়া থেকে প্রত্যেক ব্যক্তির সতর্ক থাকা আবশ্যক
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












