কটকটি যায় ইউরোপ-আমেরিকায়
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বগুড়ার শত বছরের ঐতিহ্যবাহী কটকটির নাম কে না জানে। বগুড়ার দইয়ের যেমন বিশ্বব্যাপী সুনাম রয়েছে তেমনি সুস্বাদু এই কটকটির নামও ছড়িয়ে পড়েছে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে। শুকনো এই মিষ্টি খাবারটি বগুড়ার মহাস্থানগড় এলাকার ঐতিহ্যবাহী খাবার। এই খাবারটি শত শত বছর ধরেই মহাস্থানগড়ে বিক্রি হয়ে আসছে। মহাস্থানগড়ের ইতিহাসসমৃদ্ধ কটকটি এখন শতাধিক দেশে নিয়ে যাওয়া হচ্ছে। এ ছাড়া দর্শনার্থীরা এখানে ঘুরতে এলে এই কটকটি পরিবারের জন্য নিয়ে যান।
জানা যায়, উনিশ শতকের দিকে গুড়ের তৈরি এই মিষ্টি খাবারের যাত্রা শুরু হয় স্থানীয়ভাবে। শুরুর দিকে কটকটি বেশ শক্ত ছিল এবং খেতে কটকট শব্দ হতো। এখন এ খাবারটি অনেকটাই নরম করে বানানো হয়। এলাকার কিছু মানুষ জীবিকার তাগিদে নিজ বাড়িতে একেবারে সাধারণভাবে গমের আটা দিয়ে কটকটি বানিয়ে মহাস্থান, শিবগঞ্জ, মোকামতলাসহ বিভিন্ন হাটে বিক্রি করতেন। ধীরে ধীরে সুস্বাদু মিষ্টি জাতীয় খাবারটি জনপ্রিয় হয়ে ওঠে।
১৮০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছ কটকটি। প্রকারভেদে ডালডায় ভাজা কটকটি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি, ডালডায় ভাজা ঘি ¯েপ্র করা কটকটি ২২০ টাকা ও পোলার চাল দিয়ে ভাজা কটকটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ টাকা দরে। বগুড়া শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার পাশে মহাস্থানগড়। মহাস্থান গড়ে হযরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার রহমতুল্লাহি আাইহি উনার মাজার শরীফ এলাকায় দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার লোকের আগমন ঘটত।
নাসির কটকটি ভান্ডারের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাদল জানান, মহাস্থানগড়ের কটকটির কথা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে অনেক দর্শনার্থী ঘুরতে আসেন। যাওয়ার সময় তারা সুস্বাদু মিষ্টি এই খাবারটি নিয়ে যান। এ ছাড়া ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হচ্ছে ঐতিহ্যবাহী কটকটি। প্রতিদিন তিনি ৪ থেকে ৫ মণ কটিকটি বিক্রি করে থাকেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)