কঙ্গোর খনিতে ভয়াবহ ভূমিধস, নিহত দুই শতাধিক
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আশির, ১৩৯৩ শামসী সন , ০৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে একটি কোলটান খনিতে ভয়াবহ ভূমিধসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির খনি মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে প্রায় ৭০ জন শিশু রয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, টানা ভারী বৃষ্টির পর পূর্বাঞ্চলের নর্থ কিভু প্রদেশের রুবায়া এলাকার কোলটান খনিতে হঠাৎ মাটি ধসে পড়ে। সেই সময় খনির ভেতরে ও আশপাশে বহু শ্রমিক কাজ করছিলো। মুহূর্তের মধ্যে তারা মাটির নিচে চাপা পড়ে।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে বিপুলসংখ্যক মরদেহ উদ্ধার করে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী শহর গোমার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
খনিতে কর্মরত এক শ্রমিক জানায়, উদ্ধার অভিযানে অংশ নিয়ে সে নিজেই দুই শতাধিক মরদেহ উদ্ধার করতে সহায়তা করেছে। তার দাবি, প্রকৃত মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে না।
এর আগে চলতি বছরের জানুয়ারির শেষদিকে একই এলাকায় আরেকটি খনি ধসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছিলো। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)