সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে রুম ভাড়া দিলে আইনি ব্যবস্থা

কক্সবাজারে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে আবাসিক হোটেলগুলোতে অপ্রাপ্তবয়স্কদের পরিচয় ও বয়স যাচাই ছাড়া কক্ষ ভাড়া দেয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
ফাহিম প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, রাত ৮:৫৮

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নিরাপদ পর্যটনবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলার হোটেল-মোটেল-রেস্তোরাঁর মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও অংশীজনেরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারের বিভিন্ন আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের তাদের কথিত প্রেমিকদের সঙ্গে অবস্থান করতে দেয়ার অভিযোগ ও ঘটনা উদ্বেগজনক। যেসব মেয়ের একা হোটেলে অবস্থানের উপযুক্ত বয়স হয়নি, তাদের পরিচয় ও বয়স যথাযথভাবে যাচাই না করে কক্ষ ভাড়া দেয়া অনুচিত। এ ধরনের অনিয়মের কারণে নানা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যার পরিণতিতে প্রাণহানি কিংবা আত্মহত্যার মতো মর্মান্তিক পরিস্থিতিও তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কক্সবাজার দেশের অন্যতম সুন্দর পর্যটনকেন্দ্র। এ এলাকার সুনাম ও পর্যটকদের নিরাপত্তা রক্ষায় হোটেল ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অভিভাবকের সঙ্গে আসা পর্যটকদের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মেনে থাকার ব্যবস্থা করা গেলেও অপ্রাপ্তবয়স্কদের পরিচয় ও বয়স যাচাই না করে প্রেমিকের সঙ্গে অবস্থানের সুযোগ দেয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সভায় অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তার বিষয়টি সামনে আসার পেছনে সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের ঘটনাও আলোচনায় উঠে আসে। গত ৮ অক্টোবর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে কক্সবাজারের একটি হোটেলে তার কথিত প্রেমিক রাজুর সঙ্গে অবস্থান করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হোটেলের নিবন্ধন খাতায় তার বয়স ১৮ বছর লেখা হয়েছিল বলে জানা যায়। প্রকৃত বয়সের সঙ্গে নিবন্ধিত বয়সের এই অসংগতি হোটেলে অতিথির পরিচয় ও বয়স যাচাইয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

মতবিনিময় সভায় বিষয়টি তুলে ধরে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, কুমিল্লার ওই ঘটনার পর কক্সবাজারের নামও আলোচনায় এসেছে। এতে পর্যটনকেন্দ্র হিসেবে জেলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একটি মহল কক্সবাজারে পর্যটকদের আগমন নিরুৎসাহিত করতে চায়। তাই পর্যটনশিল্পের স্বার্থে নেতিবাচক প্রচারণা ও অপতৎপরতা মোকাবিলার পাশাপাশি জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে।

পুলিশ সুপার নিরাপদ ও দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো বিচ্ছিন্ন ঘটনা যেন পুরো পর্যটন এলাকার পরিচিতি ও সুনামকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হোটেল-মোটেল ব্যবসায়ীদের নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করা জরুরি।

সভায় কক্সবাজারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার বিষয়ও গুরুত্ব পায়। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের প্রাণহানি ঘটে। এর কয়েক দিন পর, ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসলে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়। পরপর এসব মর্মান্তিক ঘটনায় পর্যটকদের নিরাপত্তা, হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং সমুদ্রসৈকতে সতর্কতামূলক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বর্তমানে কক্সবাজারে পর্যটন মৌসুম চলমান থাকায় পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবাসিক হোটেলে অতিথির পরিচয় যাচাই, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা এবং সমুদ্রসৈকতে দুর্ঘটনা প্রতিরোধের মতো বিষয়গুলোতে কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসনের আয়োজিত এ মতবিনিময় সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। সভায় নিরাপদ পর্যটন নিশ্চিত করার পাশাপাশি কক্সবাজারের পর্যটনশিল্পের সুনাম অক্ষুণ্ন রাখা এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৮ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৮ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৮ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৮ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৮ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৮ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৮ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৮ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৮ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৮ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১০ ঘণ্টা আগে