ওয়াশিংটন পোস্টে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও হামাসের সমঝোতার খবর, নেতানিয়াহুর অস্বীকার
, ০৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাদিস ১৩৯১ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজা উপত্যকায় জিম্মি থাকা নারী ও শিশুদের মুক্তি দিতে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সাময়িক একটি সমঝোতা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। এ চুক্তির জানাশোনা আছে-এমন সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
তবে দখলদার সন্ত্রাসী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন কর্মকর্তারা খবরটি অস্বীকার করে বলেছে, এখন পর্যন্ত তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
গত শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ছয় পৃষ্ঠার ওই সাময়িক সমঝোতা চুক্তির রূপরেখার ব্যাপারে জানেন-এমন ব্যক্তিরা সংবাদমাধ্যমটিকে এ কথা নিশ্চিত করেছেন।
গাজার উত্তরাঞ্চলে দুটি স্কুলে বিমান হামলার পর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল যখন দক্ষিণাঞ্চলে হামাস সদস্যদের বিরুদ্ধে অভিযান বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে, তখনই প্রতিবেদনটি প্রকাশিত হলো।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, সমঝোতার আওতায় সব পক্ষকে কমপক্ষে পাঁচ দিনের জন্য যুদ্ধ স্থগিত করতে হবে। এ সময়ে প্রতি ২৪ ঘণ্টা পরপর ৫০ জন বা তার বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। গত ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে হামলার সময় হামাস প্রায় ২৪০ জনকে জিম্মি করেছে বলে দাবি করে আসছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী।
প্রতিবেদনে আরও বলা হয়, কাতারে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর সমঝোতা চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। গাজা উপত্যকায় যেন সন্তোষজনক মাত্রায় মানবিক সহায়তা পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে যুদ্ধবিরতির কথা বলা আছে।
গত শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছে, ‘জিম্মিদের নিয়ে অনেক অপ্রমাণিত গুজব, অনেক ভুল প্রতিবেদন ছড়িয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। তবে আমি অঙ্গীকার করছি, যখন কিছু বলার থাকবে, আমরা আপনাদের তা জানাব।’
হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেছে, সাময়িক যুদ্ধবিরতি নিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ও হামাস এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তার দাবি, যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে। আরেক মার্কিন কর্মকর্তা বলেছে, এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












