রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

ওয়াক্বিয়া থেকে শিক্ষা: ‘উত্তম ধারণা হচ্ছে উত্তম ইবাদত’

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, বিকাল ৩:১৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৪৪

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘কোনো মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করা মহাপাপ।’ (কিমিয়ায়ে সা’য়াদাত)
তিনি আরো ইরশাদ মুবারক করেন, ‘উত্তম ধারণা হচ্ছে উত্তম ইবাদত।’ সুবহানাল্লাহ!
একজন দরবেশ লোক বহু ইবাদত করেছে বলে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, অপরাপর লোককে তুচ্ছ জ্ঞানে ঘৃনা করে তাদের প্রতি বদগুমান (খারাপ ধারণা) রাখে। নাউযুবিল্লাহ! আর এক ব্যক্তি অপর একজন মুসলমান ভাইকে নিজের চেয়ে শ্রেষ্ঠ ধারণা করে এবং মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি ও নৈকট্য মুবারক পাওয়ার জন্য তাদেরকে মুহব্বত করে। এই দুই ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য আছে।
আবার এমনও আশঙ্কা আছে যে, মহান আল্লাহ পাক তিনি উক্ত দরবেশ লোকটির যাবতীয় ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির উনার মর্যাদা সেই বদগুমান (খারাপ ধারনা) কৃত লোকটিকে দান করে উক্ত দরবেশকে স্বীয় ইবাদতের কল্যাণ হতে বঞ্চিত রাখতে পারেন।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, বণি ইসরাঈল উনার একজন শ্রেষ্ঠ আবিদ (ইবাদতকারী) ব্যক্তি এবং আর একজন সর্বাপেক্ষা জঘণ্য পাপী ব্যক্তি ছিল। একদিন উক্ত আবিদ ব্যক্তি কোন একস্থানে বসে ছিলেন। এক খ- মেঘ উনার মাথার উপরে ছায়া দিচ্ছিল। এটা দেখে উক্ত পাপী ব্যক্তি মনে মনে বলতে লাগল, এই দরবেশ ছাহেব স্বীয় ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির, রিয়াজত-মুশাক্কাতের দ্বারা মহান আল্লাহ পাক উনার এমনি সন্তুষ্টি রেযামন্দি হাছিল করেছেন যে, মহান আল্লাহ পাক তিনি উনাকে ছায়া প্রদানের জন্য এক খ- মেঘকে নির্ধারণ করেছেন। আমি এই আবিদ লোকটির পার্শ্বে বসলে উনার ছোহবতের বরকতে হয় তো মহান আল্লাহ পাক তিনি আমার প্রতি দয়া করে আমাকে ক্ষমা করবেন। এই ভেবে পাপী লোকটি আবিদের পার্শ্বে গিয়ে বসলো। তাকে দেখামাত্র আবিদ লোকটি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিরস্কার পূর্বক বললো, ‘এই লোকটি কে? কোন সাহসে আমার পাশে বসেছে? লোকটি তো বড়ই বেয়াদব। যাও, দূর হও। পাপী লোকটি হতাশ হয়ে নিতান্ত দুঃখিত মনে সেখান থেকে উঠে চলে গেল। আর সঙ্গে সঙ্গে মেঘ খন্ডটিও পাপী ব্যক্তির মাথার উপর ছায়া প্রদান করে চললো। সুবহানাল্লাহ!
তৎকালে যিনি বণি ইসরাঈল বংশের নবী ছিলেন, মহান আল্লাহ পাক তিনি উনাকে ওহী মুবারক করলেন যে, উক্ত ফাসিক (পাপীব্যক্তি) ও আবিদ উভয় ব্যক্তিকে বলে দিন তারা যেন উভয়ে নতুনভাবে ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির আরম্ভ করে। ফাসিক ব্যক্তি যা কিছু পাপ কার্য করেছিল, অনুতপ্ত হয়ে ঈমান পরিপক্ক করার দরুণ আমি তার সমস্ত পাপ মার্জনা করেছি। আর আবিদ ব্যক্তি যা কিছু ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির করেছিল, বদগুমান এবং অহংকারের কারণে তার সবকিছুই বাতিল করে দিয়েছি।’ (কিমিয়ায়ে সা’য়াদাত)
এর থেকে শিক্ষা হলো; একজন মুসলমান নিজেকে সব সময় ছোট মনে করতে হবে, ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির সবকিছুই করতে হবে। অন্য মুসলমান ভাই, বোনদের প্রতি সুধারণা পোষণ করতে হবে। তাহলে তার জন্য আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হওয়া সহজ হবে।
প্রত্যেকের উচিত হবে যদি কেউ তার থেকে অপেক্ষাকৃত কম জ্ঞানী লোককে দেখে তা হলে যেন মনে করে- বেচারা মূর্খ, নির্বোধ, দোষ-ত্রুটি ও পাপ সমন্ধে তার বহু ওযর গ্রাহ্য হবে, অনেক দোষত্রুটি মার্জিত হবে। কিন্তু আমার জ্ঞান থাকাবশত: আমি সে সৌভাগ্য হতে বঞ্চিত থাকবো। অতএব, এ ব্যক্তি আমার চেয়ে উত্তম। আবার নিজের তুলনায় অধিক জ্ঞানী ব্যক্তিকে দেখলে মনে করবে, তিনি এমন বিষয়ের জ্ঞান রাখেন, যা আমি জানি না। কাজেই তিনি আমার অপেক্ষা শ্রেষ্ঠ। নিজের চেয়ে অধিক বৃদ্ধ লোককে দেখলে মনে করবে, তিনি আল্লাহ পাক উনার ইবাদত আমার অপেক্ষা অনেক বেশি করেছেন, অতএব তিনি আমার থেকে শ্রেষ্ঠ। আর কোন অল্প বয়স্ক বালককে দেখতে পেলে মনে মনে ধারনা করবে, আমি দীর্ঘদিন বেঁচে বহু পাপ কাজ করেছি। কিন্তু এ নিষ্পাপ বালকটি এখন পর্যন্ত পাপ কাকে বলে জানেই না। অতএব সে আমার থেকে অনেক ভালো। মূলত: তাছাউফের সমস্ত কিতাবেই এ শিক্ষাই দেয়া হয়েছে। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে কাফির-মুশরিকদের প্রতি বিদ্বেষ পোষণ করার, মুসলমানদেরকে মুহব্বত করার, সুধারণা পোষণ করার, অহংকার, ফখর, রিয়া ও মুনাফেকিসহ সমস্ত বদস্বভাব থেকে বেঁচে থাকার তাওফীক দান করেন। আমীন!
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১৩ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৩ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১৩ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১৩ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১৩ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১৪ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে