শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ওযূ করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (২)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, রাত ৩:২৫
ওযূ করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (২)

পবিত্র ওযূ করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক:
প্রথমে ওযূর নিয়ত করতঃ ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ পাঠ করে ওযূ শুরু করতে হবে। ওযূর শুরুতে ডান হাত ও বাম হাত তিনবার খিলালের মাধমে কব্জি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। অতঃপর ডান হাতে পানি নিয়ে তা মুখে দিয়ে ভালোভাবে গড়গড়াসহ তিনবার কুলি করতে হবে। এরপর ডান হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা নাকের ভিতর ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন শুকনো না থাকে। নাকের ভিতর কিছু থাকলে নাক ঝেড়ে নিতে হবে। মহিলাদের ক্ষেত্রে যদি নাকে নাকফুল থাকে তবে তা ভালোভাবে নেড়ে পরিস্কার করতে হবে এবং তার ভিতরে পানি পৌঁছাতে হবে। এভাবে তিনবার নাক ধৌত করতে হবে এবং প্রতিবারই পরিষ্কার পানি ব্যবহার করতে হবে।
রোযা অবস্থায় কুলি করার ক্ষেত্রে গড়গড়া করা যাবে না; বরং গড়গড়া ছাড়াই কুলি করতে হবে এবং নাকে পানি দেয়ার ক্ষেত্রে ভিতরে নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে না; বরং নাকের ভিতরের কাছাকাছি স্থান ভালোভাবে ধৌত করতে হবে এবং নাকের ভিতরের গভীর অংশ বাম হাতের ভেজা আঙ্গুল দিয়ে যথাসম্ভব ভেজাতে হবে। কেননা গড়গড়াসহ কুলি করতে গেলে এবং নাকের নরম হাড়ে পানি পৌঁছলে রোযা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারে মুখমন্ডল অর্থাৎ কপালের উপরে যেখান থেকে স্বাভাবিকভাবে মাথার চুল গজায় সেখান থেকে নিয়ে থুতনির নীচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত মধ্যবর্তী স্থান পানি দিয়ে তিনবার ধৌত করতে হবে। দাড়ি পাতলা হলে দাড়ির গোড়ায় পানি পৌঁছাতে হবে আর দাড়ি ঘন হলে তা খিলাল করতে হবে। দাড়ি খিলালের সময় ডান হাতের পীঠ সীনার দিকে থাকবে।
অতঃপর ডান হাত কনুই পর্যন্ত তিনবার ভালোভাবে ধৌত করতে হবে। তারপর একইভাবে বাম হাতও তিনবার ধৌত করতে হবে। কারো হাতে আংটি থাকলে দেখতে হবে আংটির নিচেও যেন পানি প্রবেশ করে। নখেও যেন কোন ময়লা না থাকে।
মাথা মাছেহ করাটা একটু খেয়াল করে করতে হবে। বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি আলাদা রেখে দুই হাতের বাকি তিন আঙ্গুল দিয়ে কপালে চুল শুরু হবার জায়গা থেকে শুরু করে মাথার উপরিভাগ হয়ে পিছনে শেষ পর্যন্ত মাসেহ করতে হবে। তারপর হাতের তালু দ্বারা মাথার ডান ও বাম দিকের অংশ মাথার পিছন থেকে শুরু করে সামনের দিকে মাসেহ করতে হবে। এবারে শাহাদাত আঙ্গুলি দ্বারা কানের ভিতরের অংশ আর বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের বাইরের অংশ মাসেহ করতে হবে। এরপর হাতের পীঠের অংশ দিয়ে ঘাড় মাসেহ করতে হবে। ঘার মাসেহের সময় হাত ডানে-বামে সোজা টানতে হবে। গলার দিকে হাত টানলে তা বিদয়াত হবে।

অতঃপর ডান হাত দিয়ে পানি ঢেলে বাম হাত দিয়ে ডান পা টাখনু পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। একইভাবে বাম পা ধৌত করতে হবে। উভয় পা ধৌত করার সময় পায়ের আঙ্গুলসমূহ নিচের দিক থেকে ভালোভাবে খিলাল করতে হবে যেন কোনোভাবেই শুকনো না থাকে। পাত্রে থাকা ওযূর অবশিষ্ট পানি পান করতে চাইলে তা দাঁড়িয়ে পান করতে হবে। এর মধ্যে রোগের শিফা রয়েছে।
ওযূর ফযীলত মুবারক:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ক্বিয়ামতের দিন আমার উম্মতগণকে এ অবস্থায় পেশ করা হবে যে, তখন তাদের চেহারা দুনিয়ায় থাকতে যে ওযূ করেছিল উহার বরকতে এমন ঝকমক করতে থাকবে- যেমন ঘোড়ার কপালে চাঁদ উজ্জ্বল দেখায়। সুতরাং যে ব্যক্তি নিজের চেহারাকে ক্বিয়ামতের দিন অধিকতর উজ্জ্বল করতে চায়, তার অধিক ওযূ করা উচিত। (মিশকাতুল আনওয়ার/১২৫)
ওযূর দোয়া মুবারক:
بِسْمِ اللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ اَلْحَمْدُ لِلّٰهِ عَلٰى دِيْنِ الْإِسْلَامِ. اَلْإِسْلَامُ حَقٌّ وَّالْكُفْرُ بَاطِلٌ. اَلْاِسْلَامُ نُوْرٌ وَّالْكُفْرُ ظُلْمَةٌ.
অর্থ: “মহামহিম আল্লাহ পাক উনার নাম মুবারক স্মরণ করে শুরু করছি। সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনারই জন্য, যিনি আমাকে সম্মানিত দ্বীন ইসলাম উনার উপর দায়িম-ক্বায়িম রেখেছেন। সম্মানিত দ্বীন ইসলাম হলো সত্য এবং কুফর হলো মিথ্যা। সম্মানিত দ্বীন ইসলাম হলো আলো বা হিদায়াত এবং কুফর হলো অন্ধকার বা গোমরাহী।

ওযূর পর মহাপবিত্র কালিমায়ে শাহাদাত শরীফ পড়া মুস্তাহাব। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوْءَ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهُ اللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ فُتِحَتْ لَهٗ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ.
অর্থ: ‘যে ব্যক্তি উত্তমরূপে ওযূ করার পর (নি¤েœর দোয়াটি পাঠ করবেন)
اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.اللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ.
তার জন্য সম্মানিত জান্নাত উনার আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। (মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ)
অন্য এক বর্ণনায় পবিত্র কালিমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকানোর কথাও আছে। তাই সম্ভব হলে এর উপর আমল করাও উত্তম। তাছাড়া আকাশের দিক মানে উপরের দিক। সুতরাং উপরের তাকিয়ে পড়লেই হবে। এক্ষেত্রে আকাশ দেখা যাওয়া জরুরী নয়। (আবূ দাউদ শরীফ, তিরমিযী শরীফ)

-আহমদ হুসাইন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ২ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ২ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৩ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৪ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ… ৩ নভেম্বর, ২০২৬