এরদোয়ান বললেন, মসজিদ আমাদের ‘আইডেন্টিটি কার্ড’
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মসজিদকে ‘আইডেন্টি কার্ড’ হিসেবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত জুমুয়াবার তুরস্কের ইস্তাম্বুলের উসকুদারের ভ্যানিকো মসজিদ সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন এরদোয়ান। আড়াই বছর আগে ভয়াবহ অগ্নিকা-ে মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেটি পুনরায় সংস্কার করা হয়েছে।
এক টুইটবার্তায় এরদোয়ান বলেন, আড়াই বছর আগে ভ্যানিকো মসজিদে অগ্নিকা-ের ঘটনা ঘটেছিল। ওই ঘটনা মসজিদের পাশাপাশি আমাদের হৃদয় পুড়িয়ে দিয়েছিল। এরপর অনেকে বলেছিলেন যে, এখানে মসজিদের বদলে ভবন গড়ে তোলা হবে এবং ভাড়া দেওয়া হবে। মন, বিবেক ও নৈতিকতার সাথে খাপ খায় না এমন অনেক বিদ্বেষ ছড়ায় তারা।
এরদোয়ান বলেন, তারা সবসময় ইস্তাম্বুলের আমাদের ভাইদের মনকে মিথ্যা, বিকৃতি এবং প্রতারণা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে আমরা তাদের কোনো কথা শুনিনি। আমরা এই মূল্যবান শিল্পকর্মটিকে পুনরুজ্জীবিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছি।
তৃতীয়বারের মতো তুরস্কের মসনদে বসা এরদোয়ান বলেন, মসজিদ আমাদের পরিচয়পত্র (আইডেন্টিটি কার্ড), আমাদের আধ্যাত্মিক সেতু, যা আমাদের হাজার হাজার বছরের গৌরবময় অতীতের সঙ্গে সংযুক্ত করে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের উত্তরাধিকার সংরক্ষণ, আমাদের শিকড় এবং আধ্যাত্মিক বন্ধন সংরক্ষণ করা অপরিহার্য মনে করি। আমাদের প্রতিটি সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবিত করছি, আমরা অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি অটুট সেতুও তৈরি করছি। আমরা উত্থাপিত প্রতিটি কাজের সঙ্গে, আমরা আমাদের জাতির অস্তিত্বকে শক্তিশালী করি।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা এই প্রাচীন শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও রক্ষা করে ইস্তাম্বুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)