এবার ১২ হাজার উদ্বাস্তুর আশ্রয়স্থল আল-কুদস হাসপাতালে বোমা হামলার হুমকি দিল ইসরাইল
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আরো একটি হাসপাতালে বোমা হামলার হুমকি দিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-কুদস নামে এই হাসপাতালটিতে ১২ হাজার ফিলিস্তিনি উদ্বাস্ত আশ্রয় নিয়েছেন।
ইহুদিবাদী ইসরাইল দ্রুত এই হাসপাতাল খালি করে দেয়া জন্য হুঁশিয়ারি বার্তা দিয়েছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
গত মঙ্গলবার গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালানোর পর ইসরাইল এই হুমকি দিল। আল-আহলি আরব হাসপাতালে হামলায় সাতশোর বেশি অসুস্থ ও চিকিৎসারত আহত ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজার যে হাসপাতালে ইসরাইল বোমা হামলার হুমকি দিয়েছে সেখানে ৪০০’র বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রায় ১২ হাজার উদ্বাস্তু ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এই হাসপাতালে যে সমস্ত উদ্বাস্তু আশ্রয় নিয়েছেন তার মধ্যে প্রায় ৭০ ভাগ নারী ও শিশু। এ সমস্ত মানুষ মারাত্মক বিপদের মুখে রয়েছেন। প্রশ্ন উঠেছে- ইসরাইলি বর্বরতার শেষ কোথায়?
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, যদি ইহুদিবাদী ইসরাইল এই হুমকি বাস্তবায়ন করে তাহলে সেখানকার ১২ হাজারের বেশি ফিলিস্তিনি পুড়ে ছাই হতে চলেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি প্রশ্ন রেখে বলেছে, বিশ্বে কি কোন শক্তি আছে যারা ইহুদিবাদী ইসরাইলকে গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়ে নিরাপরাধ নারী শিশুকে হত্যা থেকে বিরত রাখতে পারে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)