এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড
, ১৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এবার জানা গেছে, অস্ট্রেলিয়ার পথে হাঁটতে পারে নিউজিল্যান্ডও। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স গত সোমবার (১১ আগস্ট) বলেছে, তার দেশের মন্ত্রিসভা সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে (স্বীকৃতি নিয়ে) আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।
পিটার্স এক বিবৃতিতে বলেছে, ‘নিউজিল্যান্ডের কিছু ঘনিষ্ঠ অংশীদার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, আবার কিছু দেয়নি। ’
এতে আরও বলা হয়, ‘পরিশেষে, নিউজিল্যান্ডের একটি স্বাধীন পররাষ্ট্র নীতি রয়েছে। বিষয়টি (ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি) আমরা সাবধানতার সাথে বিবেচনা করার এবং এ নিয়ে নিউজিল্যান্ডের নীতি, মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ অনুসারে কাজ করার ইচ্ছা পোষণ করি। ’
পিটার্স বলেছে, যদিও নিউজিল্যান্ড কিছুদিন ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করে আসছে, তবুও এটি ‘সরল’ বা ‘স্পষ্ট’ নয়।
সে আরও বলেছে, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে আমাদের সরকার, সংসদ এবং প্রকৃতপক্ষে নিউজিল্যান্ড সমাজের মধ্যে বিভিন্ন ধরনের দৃঢ় মতামত রয়েছে। ’ সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান ও পাকিস্তান ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে পুষ্টিকর খাবারের প্যাকেটে মিললো মৃত সাপের বাচ্চা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধবিরতি ভাঙতে চাইছে সন্ত্রাসী ইসরায়েল, অভিযোগ হামাসের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বৈজ্ঞানিক সম্পর্ক ছিন্ন করার জন্য বেলজিয়ামের শিক্ষাবিদদের আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘হরমুজ প্রণালিই এখন ইরানের পারমাণবিক বোমা’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূমিকম্পে কাঁপলো ভারতের হিমাচল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ব্যারেল বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার পরের দৃশ্য ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)