শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

এবার পশু কুরবানি কমেছে ১৩ লাখ, কারণ কী?

Admin প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, রাত ১:৫০

নিজস্ব প্রতিবেদক:
আগের বছরের তুলনায় এবারের ঈদে পশু কুরবানির পরিমাণ কমেছে ১৩ লাখ। এর পেছনে রাজনৈতিক পটপরিবর্তন ও মূল্যস্ফীতির প্রভাব দেখছেন ব্যবসায়ীরা। কম কুরবানির কারণে পূরণ হয়নি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রাও। প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, পশু কুরবানি হয়েছে ৯১ লাখের কিছু বেশি।
দেশে চামড়ার যোগানের ৬০ শতাংশই আসে কুরবানি থেকে। যা চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন এবং রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে এবারে ঈদে গত বছরের তুলনায় কম পশু কুরবানি হয়েছে। প্রাণিসম্পদ অধিদফতর জানিয়েছে, দেশে মোট ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কুরবানি হয়েছে, যা গত বছর ছিল ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি। যার প্রভাব পড়েছে চামড়া সংগ্রহে।
বিটিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত উল্লাহ বলেন, এবার দেশে ১৫-২০ শতাংশ কুরবানি কম হয়েছে। তাই এবার ৮০-৮৫ লাখ পিস চামড়া সংগ্রহ করা হতে পারে।
পশু কুরবানি কম হওয়ার পিছনে অবিক্রীত পশুর কথা তুলে ধরেছে প্রাণিসম্পদ অধিদফতর। সংস্থাটি হিসেব করে দেখিয়েছে, এ বছর ৩৩ লাখ ১০ হাজারের মত কুরবানির পশু অবিক্রীত ছিল। মূল্যস্ফীতি ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে কুরবানিতে।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমই) সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, ২০২৪ ও ২০২৫ সালের চিত্র পুরোপুরি ভিন্ন। দেশের বড় বড় নেতারা পলাতক। আবার যারা গতবার ৫টি পশু কুরবানি দিয়েছে, তারা এবার দিয়েছে একটি।
এবারের ঈদুল আজহায় সবচেয়ে কম পশু কুরবানি হয়েছে সিলেট বিভাগে। আর, বরাবরের মতেই সবচেয়ে বেশি পশু কুরবানি হয় ঢাকায়, এরপরই আছে চট্টগ্রাম বিভাগ।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ২১ ঘণ্টা আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ২১ ঘণ্টা আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ২১ ঘণ্টা আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ২১ ঘণ্টা আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ২১ ঘণ্টা আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ২১ ঘণ্টা আগে