এবার কোনো বাধায় আন্দোলন থামানো যাবে না -ফখরুল
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গ্রেপ্তার, ভয়-ভীতি প্রদানসহ কোনো বাধায় এবারের আন্দোলন থামানো যাবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ এবার আন্দোলনে বিজয় ছিনিয়ে আনবেই। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে ফখরুল বলেন, তিনি এখন বেশ উদ্বেগজনক অবস্থায় আছেন।
ফখরুল বলেন, ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়নি, পুলিশকে অবহিত করা হয়েছে। বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করে। তারা আবারও তাই করবে। তবে আমরা আশা করছি শান্তিপূর্ণ মহাসমাবেশ করার ক্ষেত্রে আমাদের কোনো বাধা দেওয়া হবে না। কারণ, আমরা আন্দোলন করছি মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের কথা বললেও ত্রাসের রাজত্ব কায়েম করে একতরফা নির্বাচন করতে চায়। যাতে জনগণ ভোটকেন্দ্রে যেতে না পারে। তবে জনগণ জেগে উঠেছে। তাই এবার আর তা করা সম্ভব হবে না।
ফখরুল বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো ভয়-ভীতি, তাদের সভা-সমাবেশ যতকিছুই করুক, আমাদের এবার দাবি আদায়ের ক্ষেত্রে আটকে রাখতে পারবে না। গ্রেপ্তার বলেন, মামলা বলেন, রাত্রি বেলা আদালতে মামলা পরিচালনা বলেন, কোনোটাতেই আন্দোলন বন্ধ হবে না। কারণ, একটার পর একটা আন্দোলন করে মানুষ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এমন কথা বলে সরকার দেশের জনগণকে এবং বিশ্বজনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাস্তবে তাদের কাজগুলো সম্পূর্ণভাবে বিপরীত। তারা এখন থেকেই গোটা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যাতে নির্বাচনের কোনো পরিবেশ না থাকে এবং বিরোধী দল অংশগ্রহণ করতে না পারে। জাতীয় সংসদ নির্বাচনে ভোট বাক্সে কিভাবে যাবে সেই ব্যবস্থা তারা করে ফেলেছে অর্থাৎ সামনে আসন্ন নির্বাচনটা তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে আবারও ক্ষমতায় আসবে এমন পরিকল্পনা তারা নিয়েছে এবং সেই পথেই তারা এগোচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)