এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখার সদস্য পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলো- মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপির খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা এলাকার নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কয়েক দিন আগে কয়রা থেকে খুলনায় আসে। গত সোমবার দুপুরে ওই তিন ব্যক্তি তার বাসায় গিয়ে একজন নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে দাবি করে, সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছেন।
এ সময় তারা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কৌশলে শাহনাজ পারভীন সোনাডাঙ্গা থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন নিজেকে এনসিপির খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে জলপাই ও পাইন বাগানে ফসফরাস বোমা ফেলছে সন্ত্রাসী ইসরাইল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধীদল: মির্জা ফখরুল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোটরযানে হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা, আইনগত ব্যবস্থার সতর্কতা বিআরটিএর
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)