দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট:
শক্তি বাড়াচ্ছে জামাত, বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ মোটেও সহজ নয়
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। শুরুতে যেখানে বিএনপির নিরঙ্কুশ এগিয়ে থাকার ধারণা তৈরি হয়েছিল, সেখানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সমীকরণ জটিল হয়ে উঠছে। একদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠে না থাকা বিএনপিকে স্বস্তি দিচ্ছে, অন্যদিকে জামাতের দ্রুত শক্তি সঞ্চয় ও সংগঠিত উত্থান বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামাতের প্রভাব বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে তাদের সাফল্য এবং মাঠপর্যায়ে সক্রিয়তা বিএনপির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ফলে বিএনপি এখনও এগিয়ে থাকলেও, ক্ষমতায় যাওয়ার পথ যে মোটেও সহজ নয়- তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে মধ্য-ডানপন্থি বিএনপি নেতৃত্বাধীন জোট এবং কট্টর ডানপন্থি জামাত নেতৃত্বাধীন জোটের মধ্যে। একসময় বিএনপি ও জামাত একে-অপরের রাজনৈতিক মিত্র ছিল এবং একসঙ্গে নির্বাচন করত। এমনকি ২০০১-২০০৬ মেয়াদের বিএনপি সরকারে জামাতের নেতারা মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
মূলত শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি অভিন্ন বৈরিতা দীর্ঘদিন বিএনপি ও জামাতকে একত্রে রেখেছিল। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রাজনীতির মাঠ থেকে সরে যাওয়ার পর সেই বন্ধন আর নেই। গত এক বছরে সংবিধান সংস্কার ও নির্বাচন কবে হবে- এ ধরনের নানা ইস্যুতে দুই দলের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। আর নির্বাচন যতই ঘনিয়ে আসছে এবং ক্ষমতার লড়াই যত তীব্র হচ্ছে, বিএনপি ও জামাতের বিচ্ছেদ ততই অনিবার্য হয়ে উঠেছে।
দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগ একে অপরের সরকার অচল করে দিয়েছে, রাজপথে ও নির্বাচনে মুখোমুখি সংঘাতে জড়িয়েছে। এখন সেই আওয়ামী লীগ সমর্থকেরাই বিএনপির জয়ের ভাগ্য বদলে দেয়ার অবস্থানে আছেন। ভোটের দিনে তারা কি বিএনপিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেবেন?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)