এনসিপির বিক্ষোভে উপস্থিতি কম, শীর্ষ নেতারাই আসেননি
নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় নির্বাচন আগে দেওয়ার দাবিতে গত বুধবার (২১ মে) নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গত মঙ্গলবার (২০ মে) ঘটা করে জরুরি সংবাদ সম্মেলন ডেকে কর্মসূচি ঘোষণার করলেও বিক্ষোভে এনসিপির শীর্ষ ১০ নেতার অনেককেই দেখা যায়নি।
শীর্ষ নেতাদের মধ্যে কেবল মুখ্য সমন্বয়কারী নাসীর উদ্দীন পাটোয়ারীকে সমাবেশস্থলে দেখা গেছে।
এদিকে বিক্ষোভে কম উপস্থিতি নিয়েও দিনভর আলোচনা-সমালোচনা হয়েছে।
নির্বাচন কমিশনের কার্যক্রমকে বিতর্কিত উল্লেখ করে তা পুনর্গঠনের দাবিতে বুধবার ইসি ভবনের সামনে বিক্ষোভের ডাক দেন এনসিপির নেতারা।
বুধবার কর্মসূচি শুরুর সময় এনসিপির উল্লেখযোগ্য নেতাদের উপস্থিতি দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে কেউ কেউ এসে যোগ দেন।
এক্টিভিস্ট জাহেদ উর রহমান বলেন, সমাবেশে এনসিপির বিপর্যয় হয়েছে। এটিকে সমাবেশ বলা যাবে কি না, সে আলোচনাও আসবে। এটি না হওয়াই তাদের জন্য ভালো ছিল। সমাবেশের উপস্থিতি তাদের ভবিষ্যতের রাজনীতির জন্য অশনিসংকেত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।