এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা!
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল।
দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে অশালীনতার অভিযোগ ওঠার পরও তিনি এনসিপির রাজনীতি করতে পারলেও নীলাকে দলের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অনলাইনেদেওয়া এক পোস্টে নীলা লিখেছেন- আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? আমি কি এনসিপিকে (...) করার জন্য নিযুক্ত? নাকি এই কথাগুলো বলা হচ্ছে কারণ আমি প্রশ্ন করতে শিখেছি? আমার প্রশ্ন খুব সোজা। এনসিপি কি এতটাই দুর্বল, এতটাই নীতিহীন, এতটাই অপারগ, যে একজন নীলা ইসরাফিলের বক্তব্যেই নাকি সব ধসে পড়ে? তা যদি হয়, তাহলে আমি বলব, দলটা ভাঙে না, ভেঙে পড়ে। নিজেই নিজের ভার বহনে অক্ষম।
যে ভয় পায়নি, যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। যে কনসেপ্ট দিয়েছে, কন্টেন্ট বানিয়েছে, প্রচার করেছে, দলের দিকভ্রান্ত পথগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ, আমি দলকে ভাঙতে নয়, গঠন করতে চেয়েছি। কিন্তু আজ যখন একজন তুষার, যার বিরুদ্ধে নির্যাতন, মিথ্যাচার, দুর্নীতির অভিযোগ প্রমাণসহ উত্থাপন হয়েছে, সে দিব্যি দলের ভেতর রাজনীতি করে যাচ্ছে।
‘আর আমি একজন ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ তাকেই সরিয়ে দেওয়া হয়েছে পদযাত্রা থেকে, তখন প্রশ্নটা উঠবেই। এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক? আপনারা যারা আজ ‘নীলা এনসিপিকে খেয়ে ফেলবে’ বলে চিৎকার করছেন, তারা নিজেরাই কি জানেন না আমি কতটা শ্রম, কতটা রক্ত-ঘাম এই দলে ঢেলেছি? কোনওদিন একটিবারও কি নিজের স্বার্থের জন্য দলকে ব্যবহার করেছি? আমি কাউকে খাই না। আমি কাউকে ভাঙি না। আমি শুধু সত্যটা বলি। আর সত্য বললেই যদি একটা দল কেঁপে ওঠে, তাহলে সমস্যা সত্যে না, সমস্যা সেই দলের ভিতরে। তাহলে বলুন, ভয়টা আসলে কাকে? আমাকে? না নিজেরা নিজেদের মুখ দেখার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)