এদের মতিগতি কিন্তু খারাপ -ওবায়দুল
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আগামী নির্বাচনের আগে নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, এদের মতিগতি কিন্তু খারাপ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। হবে খেলা? কী করে খেলবো? বিএনপি তো জানে নির্বাচনে এলে জামানত থাকবে না। বড় খারাপ অবস্থা, পথ হারিয়ে পদযাত্রা। কী খেলবে এরা? আন্দোলনে হেরে গেছে। নির্বাচনে খেলতে চান, খেলা হবে। আমরা প্রস্তুত। হাওরের মানুষ শেখ হাসিনা ও নৌকার পাশে আছে।
আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, খেয়াল রাখবেন। এদের মতিগতি কিন্তু খারাপ। এখন তারা দেখছে নির্বাচন করে শেখ হাসিনার সঙ্গে জেতা সম্ভব না। এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া। এদের হাতে ভাঙচুরের লাঠি। শপথ নিতে হবে অগ্নি সন্ত্রাস করতে এলে আমরা যে হাতে আগুন দেবে, সেই হাত পুড়িয়ে দেব।
এ সময় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তৈরি আছেন তো? বুকের পাটা আছে তো? মনের জোর আছে তো? খেলা হবে।
রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, তাকে যেতে হবে সংবিধান মেনে। কিন্তু তাকে আমরা ভুলিনি, ভুলবো না। আমাদের নেত্রী তাকে খুব শ্রদ্ধা করেন। সারাদেশ তাকে সম্মানের চোখে দেখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)