এখন পশ্চিমা ব্র্যান্ডের পরিবর্তে তালিকায় থাকছে স্থানীয় পণ্য
মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র মাহে রমজানে ইসরাইলি পণ্য বয়কটের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এতে পশ্চিমা ব্র্যান্ডের জায়গায় স্থান পেয়েছে স্থানীয় পণ্যগুলো। ফলে পশ্চিমা ব্র্যান্ডের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি কুয়েতভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জাইন গ্রুপের একটি ক্যাম্পেইন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তারা রমজানে বিজ্ঞাপন প্রচার করেছে। সেখানে বলা হয়েছে, যখন প্রাপ্তবয়স্করা নীরব থাকে, তখন শিশুদের কণ্ঠস্বর ফুটতে শুরু করে। রাজনৈতিক স্কেল টিপস হলে জনগণের ন্যায়বিচার নেতৃত্ব দেবে।’
এর আগে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোও ইসরাইলী পণ্য বয়কটের এগিয়ে আসছে বলে কিছু কিছু সংবাদ প্রকাশ পাচ্ছে। যেমন সম্প্রতি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, রমজানে ইসরাইলি খেজুর বয়কট করল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। দেশ দুটির বেশির ভাগ মানুষই ইসরাইলের খেজুর কেনা থেকে বিরত থাকছেন। এমনকি ইসরাইলি খেজুর আমদানিতেও সতর্কতা জারি করেছে দেশ দুটো। মালয়েশিয়া-ইন্দোনেশিয়া এর আগেও বেশ কিছু ইসরাইলি পণ্য বর্জন করেছে। সর্বশেষ বয়কটের তালিকায় নতুন করে যোগ হয়েছে এই পণ্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।