এক লাখ টাকার জালনোট বিক্রি ২০ হাজার টাকায়!
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কুমিল্লা, চাঁদপুর, বি-বাড়িয়াসহ বিভিন্ন জেলায় এক লাখ টাকার জালনোট ২০ হাজার টাকায় বিক্রি করছে একটি চক্র। সেই জালনোট নিম্নবিত্তের কিছু মানুষের মাধ্যমে বাজারজাত করা হয়। এমন একটি চক্র থেকে বরুড়া থানা পুলিশ ২ লাখ ৪৫ টাকার জাল নোট উদ্ধার করেছে।
বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন জানান, ঢাকার একটি চক্র এই টাকা মাঠে ছড়িয়ে দেয়। তাদের ছাপা এত নিখুঁত যে সাধারণ মানুষের তা বুঝার উপায় নেই। শনিবার বরুড়া থানার এসআই মোঃ আলী মর্তুজা গোপন জানতে পারেন, বরুড়া থানার লক্ষীপুর পশ্চিম বাজার সংলগ্ন সালাউদ্দিন হোটেলের সামনে অবৈধ জালনোট ব্যবসায়ী বিক্রয়ের জন্য অবস্থান করছে। পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার হাতে থাকা একটি কাগজের শপিং ব্যাগে পাঁচশত টাকা মূল্যমানের ৪৯০টি জালনোট উদ্ধার করা হয়। যা মোট ২ লাখ ৪৫ হাজার টাকা।
গ্রেফতার আসামি মোঃ আকরাম জিজ্ঞাসাবাদে জানায়, সে তিন বছর ধরে এই কাজ করছে। অজ্ঞাত ঠিাকানার ফারুকের ও সিরাজ গাজীর নিকট হতে টাকা সংগ্রহ করে কুমিল্লা ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বিক্রয় করে থাকে। অপর দুইজন আসামি গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)