এক দশকে ইউরোপে রপ্তানি বেড়েছে ৫৮%
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক এখন আরও শক্ত অবস্থানে। গত এক দশকে রপ্তানি বেড়েছে ৫৮ শতাংশের বেশি। ২০১৫ সালে যেখানে রপ্তানি আয় ছিলো ১১.৫৪ বিলিয়ন ইউরো, ২০২৪ সালের শেষে তা দাঁড়িয়েছে ১৮.২৮ বিলিয়ন ইউরোতে।
তবে শুধু বাংলাদেশ নয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানিও বেড়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ইইউ দেশগুলো ৭১.১ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছিলো। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৫৬ বিলিয়ন ইউরোতে। অর্থাৎ আমদানি বেড়েছে ২০ শতাংশের বেশি।
ব্যবসায়ীরা বলছেন, ইউরোপের বাজারে বাংলাদেশের জন্য সম্ভাবনা আরও বড়। এ প্রসঙ্গে জানতে চাইলে টিম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নকিব বলেন, ইউরোপের ক্রেতারা বাংলাদেশের দিকে ঝুঁকেছে। এই বাস্তবতায়, চীন থেকে সরে আসা ক্রেতাদের অর্ডার মাত্র ৭ থেকে ১০ শতাংশ ধরতে পারলেই বাংলাদেশের রপ্তানি আরও কয়েক ধাপ এগিয়ে যাবে।
তবে প্রবৃদ্ধির পথে বড় বাধা রয়েছে। গ্যাস-বিদ্যুৎ সংকট, কাস্টমস জটিলতা, ব্যাংকিং খাতের অনিশ্চয়তা ও আর্থিক সমস্যার কারণে অনেক সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ইউরোপের বাজারে সামগ্রিক প্রবৃদ্ধি বাড়ছে। তবে বাংলাদেশ আরও ভালো করতে পারতো, যদি অভ্যন্তরীণ বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো কমানো যেতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে সমাবেশ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি দামে মিলছে না সার, বস্তাপ্রতি ৬০০ টাকা বেশি নেয়া হচ্ছে
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিদ্যুৎ উৎপাদন কম: সবচেয়ে বেশি লোডশেডিং মফস্বলে
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনের দাবীসহ ১২ দাবিতে সমাবেশ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মঈন খান মন্ত্রী হওয়ায় নূরানীবাদে আনন্দের জোয়ার
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ট্রাম্পের ইরানকে একঘরে করার পরিকল্পনা যেভাবে ভেস্তে দিতে পারে চীন-রাশিয়া
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তরায় ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতি: ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ১
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)